এক্সপ্লোর

Advantages Of Walking: নানা রোগে মৃত্যুর ঝুঁকি কমে যাবে ৪৭%,হার্টের রোগ ও ডিমেনশিয়াও অনেকাংশে যাবে আটকে,প্রতিদিন হাঁটতে হবে ঠিক এতটা

গবেষণায় দাবি, প্রতিদিন ৭,০০০ পা করে হাঁটলে, নানা রোগের কারণে  মৃত্যুর ঝুঁকি ৪৭ শতাংশ কমিয়ে ফেলা যায়।

একের পর এক রোগের আতঙ্ক করছে গ্রাস। কখনও হার্টের অসুখ। কখনও মস্তিষ্কের। কখনও মনের অসুখ তো কখনও বার স্নায়ুর। কম বয়সেই এসব রোগে আক্রান্ত হচ্ছেন এখন বহু ভারতীয়। সারা বিশ্বজুড়েই বাড়ছে কম বয়সে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি। কীভাবে এই সব ঝুঁকি কাটিয়ে ওঠা যায়, ভেবে কুল পাচ্ছেন না কেউ। তবে আশার আলো দেখাচ্ছে দ্য ল্যানসেট পাবলিক হেলথ-এ প্রকাশিত একটি নতুন গবেষণায় পাওয়া তথ্য। সেখানে একদম এক সহজ সরল উপায় বাতলেছেন গবেষকরা। যা এক ঝটকায় কমিয়ে দিতে পারে কার্ডিওভাসকুলার ডিসিজ, হার্টের অসুখ থেকে ডিমেনশিয়া বা ডিপ্রেশনের আশঙ্কা। 

গবেষণায় দাবি, প্রতিদিন ৭,০০০ পা করে হাঁটলে, নানা রোগের কারণে  মৃত্যুর ঝুঁকি ৪৭ শতাংশ কমিয়ে ফেলা যায়। প্রতিদিন ৭,০০০ কদম হাঁটায় ডিমেনশিয়ার আশঙ্কা কমে যেতে পারে ৩৮ শতাংশ। এছাড়া ২২ শতাংশ কমতে পারে অবসাদে আক্রান্ত হওয়ার ঝুঁকি। গবেষকরা বলেছেন, ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে প্রকাশিত ৮৮টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে এই  বিষয়টি উঠে এসেছে। গবেষণায় রাডারে রাখা হয়  ১.৬ লক্ষ প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর পরীক্ষিত তথ্য। বিরাট মাপের ডেটার উপর কাজ করা হয়েছে এই গবেষণায়। বলা হয়েছে প্রতিদিন হাঁটলেই  অসংখ্য স্বাস্থ্য সমস্যা দূরে রাখা সম্ভব।  আগেও এই ধরনের গবেষণা হয়েছিল। তবে তা ছি মূলত হৃদরোগ কেন্দ্রিক। হাঁটা কীভাবে হার্টের অসুখে মৃত্যুর আশঙ্কা কমায়, তা উপরই কাজ করেছিলেন গবেষকরা। তবে এবার অনেকগুলি রোগের প্রবণতা কমাতে হাঁটা কতটা কার্যকর হতে পারে, তার উপর গবেষণা করেছেন চিকিৎসক ও গবেষক দল। এই গবেষণা দলে ছিলেন,  অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, স্পেন এবং নরওয়ের গবেষকরা। 

প্রতিদিন ৭,০০০ কদম হাঁটার ফলে সামান্য হলেও কমতে পারে ক্যান্সারের ঝুঁকি।   রোজ ৭ হাজার স্টেপ হাঁটলে  হৃদরোগের আশঙ্কা কমে যেতে পারে ২৫ শতাংশ। এছাড়া ডায়াবেটিসের রোগীদের জন্যও উপকারী হাঁটা । রোজ এতটা হাঁটলে ডিমেনশিয়ার মতো কঠিন সংস্যাও আটকানো যেতে পারে ৩৮ শতাংশ। এছাড়া  ওজন কমানোর ক্ষেত্রে হাঁটার মতো ভাল উপায় আর কী হতে পারে।   

ল্যানসেটে প্রকাশিত গবেষণাপত্র অনুসারে, রোজ ৭,০০০ পা হাঁটলে  মৃত্যুর ঝুঁকি হ্রাস পেতে পারে  ৪৭ শতাংশ। 
হৃদরোগের ঝুঁকি ২৫ শতাংশ কমতে পারে। ক্যান্সারের ঝুঁকি ৬ শতাংশ কমতে পারে। টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ১৪ শতাংশ কমতে পারে। ডিমেনশিয়ার ঝুঁকি ৩৮ শতাংশ কমে যেতে পারে। এছাড়া মানসিক স্বাস্থ্যও রক্ষা হতে পারে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget