এক্সপ্লোর

সবসময় কি ক্লান্ত ও অলস লাগে? তাহলে ডায়েটে থাকুক এইসব ভিটামিনযুক্ত খাবার

কোন ভিটামিনের কী মূল্য, জেনে নিন

কলকাতা: শরীরে ভিটামিনের ঘাটতি হালকাভাবে নেওয়া উচিত নয়। আপনি যদি অবিরাম অলসতা এবং শারীরিক ক্লান্তির ফলে কাজ করতে না পারেন তবে শরীরে কিছু ভিটামিনের ঘাটতি থাকতে পারে। প্রায়শই অনেকে শরীরের ক্লান্তি এবং অলসতার সমস্যায় ভোগেন। এ কারণে তাঁরা কোনও কাজ সঠিকভাবে করতে পারেন না। শারীরিক ক্লান্তি নানা কারণে দেখা দিতে পারে। যেমন কম ঘুম, ভিতর থেকে দুর্বল লাগা, খারাপ ডায়েট। আপনি যদি সারাক্ষণ ক্লান্ত বোধ করেন তবে তা শরীরে গুরুত্বপূর্ণ কোনও কিছুর ঘাটতির লক্ষণ। শরীরে ভিটামিনের অভাবে এই ধরনের লক্ষণগুলি দেখা দিতে পারে। আসুন জেনে নিই কিছু প্রয়োজনীয় ভিটামিন সম্পর্কে---- ভিটামিন বি 12 ভিটামিন বি ১২ আমাদের মস্তিস্ক এবং স্নায়ুতন্ত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। রক্তে লোহিত কণিকা তৈরির জন্য এই ভিটামিন খুব জরুরি। শরীরে ভিটামিন বি 12-এর ঘাটতি হলে সর্বদা ক্লান্তি ও দুর্বল বোধ করতে পারেন মানুষজন। এমনকি দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য। এই ভি্টামিনের ঘাটতি ডেকে আনতে পারে হতাশা। এই গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবে মানসিক রোগ যেমন সাইকোসিস, ডিমেনশিয়া, ম্যানিয়া দেখা দিতে পারে। শরীরে এই ভিটামিন কমে গেলে, রক্ত কণিকা তৈরি হয় না। দেখা দিতে পারে হৃদযন্ত্রের সমস্যাও। ফলে ভিটামিন বি 12-এর ঘাটতি মেটাতে আপনার ডায়েটে মাছ, মাংস, ডিম রাখতে হবে। আর যদি আপনি নিরামিশাষি হন, তাহলে দৈনন্দিন খাদ্যতালিকায় থাকতে হবে দই, দুধ, পনির ইত্যাদি দুগ্ধজাত দ্রব্যাদি। ভিটামিন ডি ভিটামিন বি 12 –র মতো ভিটামিন ডি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন। মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে, দাঁত, হাড়, স্নায়ু ও পেশীর জন্য এই ভিটামিন খুব জরুরি। এর অভাবে মানুষ ক্লান্ত বোধ করেন। হাড়ের ব্যথা, অস্থির লাগার মতো সমস্যা তৈরি করে এই ভিটামিন। ভিটামিন ডি-র প্রধান উৎস সূর্যের আলো। এছাড়া দুধ, টমেটো, সবুজ শাকসব্জি, শালগম, লেবু, বাঁধাকপি, সালমন ফিশ, কড লিভার ওয়েল, ডিমের কুসুম, মাশরুমেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন সি ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক ও চুলের জন্য খুব উপকারী। ভিটামিন সি-র ঘাটতি হলে, খিদে কমে যায়। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। ক্লান্ত বোধ করতে পারেন। যে কোনও টক জাতীয় ফল যেমন যে কোনও লেবু, আমলা, আনারস, পেঁপে, টমেটো, আঙ্গুর, গোলমরিচ, কিউই সহ আরও বেশ কিছু জিনিসে ভিটামিন সি রয়েছে। ফলে শরীরকে তরতাজা রাখতে, দৈনন্দিন জীবনে কর্মক্ষম থাকতে এই ভিটামিনগুলি রাখুন খাদ্যতালিকা

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget