এক্সপ্লোর

Mahalaya 2021: কেন শরৎকালে দেবী দুর্গার পুজোকে অকাল বোধন বলা হয়?

শরতের পেঁজা তুলোয় ভরা মেঘ ও রোদের আকাশে চারিদিকে কাশফুলের সমারোহ মনে করিয়ে দিচ্ছে দুর্গাপুজো এসে গিয়েছে।

কলকাতা : আজ মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা হয়। আর মহালয়া মানেই দুর্গাপুজো (Durga Puja 2021) আসতে আর বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এই মহালয়াকে ঘিরে কথিত রয়েছে বহু ইতিহাস, বহু গল্প। পূরাণ অনুযায়ী মহালয়ার বহু মাহাত্ম্যের কথা শোনা যায়। পাশাপাশি বাঙালিদের মহা উৎসব দুর্গাপুজোয় দেবীর চক্ষুদান হয় মহালয়া দিয়ে। তাই আজকের দিনটার বিশেষ গুরুত্ব রয়েছে বাঙালিদের কাছে। শরতের পেঁজা তুলোয় ভরা মেঘ ও রোদের আকাশে চারিদিকে কাশফুলের সমারোহ মনে করিয়ে দিচ্ছে দুর্গাপুজো এসে গিয়েছে। পূরাণ অনুযায়ী দুগাপুজোকে অকাল বোধন নামেও উল্লেখ করা হয়। কী এই অকাল বোধন? কেনই বা দুর্গাপুজোকে অকাল বোধন বলা হয়?

আরও পড়ুন - Mahalaya 2021: মহালয়ার 'তর্পণ মাহাত্ম্য' , যে কোনও জলাশয়ে তর্পণ করার রীতি আছে, জানাচ্ছেন শাস্ত্রবিশেষজ্ঞরা

আরও পড়ুন - Mahalaya 2021: 'অল ইন্ডিয়া রেডিও-র অফিসের সামনে দীর্ঘদিন ধরনায় বসেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র'

পূরাণে কথিত রয়েছে যে, প্রিয়তমা পত্নী সীতাকে উদ্ধার করার সময় লঙ্কার রাজা রাবনের সঙ্গে যুদ্ধ হচ্ছিল শ্রী রামচন্দ্রের। যুদ্ধের শুরুতে দেবী দুর্গার কাছ থেকে আশির্বাদ প্রার্থনা করেন রামচন্দ্র। তিনি জানতে পারেন, যদি তিনি দেবী দুর্গাকে একশো আটটি নীল পদ্ম দিয়ে পুজো দেন, তাহলে দেবী দুর্গা সন্তুষ্ট হবেন। কিন্তু পুজোর সময়ে একশো সাতটি নীল পদ্মের আয়োজন করতে পারেন রাম। অনেক চেষ্টা করে আর একটি নীল পদ্ম খুঁজে না পেয়ে তার পরিবর্তে শেষ পর্যন্ত নিজের একটি চোখ দেওয়ার পরিকল্পনা করেন তিনি। রামচন্দ্রের এই মনোভাবনায় সন্তুষ্ট  হয়ে দেবী দুর্গা আবির্ভূত হন এবং তাঁকে আশির্বাদও করেন। প্রসঙ্গত, হিন্দু শাস্ত্রমতে বসন্তকালই হল দুর্গাপুজোর সঠিক সময়। লঙ্কার রাজা রাবন বসন্ত কালেই দেবী পার্বতীকে পুজো করে তাঁকে সন্তুষ্ট করে। রাবনের পুজোয় সন্তুষ্ট হয়ে দেবী পার্বতী তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। তবে, তার সঙ্গে এমনটাও শর্ত রাখেন যে, যদি সে দেবীর পুজোর মন্ত্রে কোনওরকমের ভুল ত্রুটি করে ফেলে, তাহলে তিনি রাবনকে পরিত্যাগ করবেন। আর সেই কারণেই রামচন্দ্রের সমস্ত অস্ত্রই রাবনের উপর বিফলে যাচ্ছিল। এরপরই ব্রহ্মা রামকে দেবী দুর্গার আরাধনা করতে বলেন। এবং বসন্ত কালের পরিবর্তে শরৎ কালের আশ্বিন মাসে শ্রী রামচন্দ্র দেবী দুর্গার আরাধনায় করায় শারদীয়া দুর্গাপুজোকে অকাল বোধন বলা হয়। 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget