এক্সপ্লোর

Health Care Tips: শীত শুরুর আগে সামান্য অনিয়মেই অসুস্থ হবেন আপনি, নিজেকে সুস্থ রাখবেন কীভাবে?

Winter Health Care Tips: শীত মানেই কফির কাপ হাতে যখন তখন বসে পড়লে চলবে না। অতিরিক্ত ক্যাফাইন শরীর অসুস্থ করে দেবে।

Health Care Tips: শীতের মরশুমের (Winter Season) শুরুতে শরীর সুস্থ রাখা (Health Care Tips) কিন্তু বেশ কঠিন ব্যাপার। একটু অনিয়ম করলেই শরীর খারাপ হতে সময় লাগে না। খুব জটিল সমস্যা হয়তো দেখা দেয় না। কিন্তু হাঁচি-কাশি, সর্দি (Cough and Cold) প্রায় সকলেরই হয় এই সময়ে। শীতের মরশুমে সুস্থ থাকতে চাইলে বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। সেগুলি কী কী দেখে নিন একনজরে। 

এড়িয়ে চলুন অ্যালকোহল 

শীতকাল মানেই পার্টির সময়। আর আজকাল প্রায় সমস্ত পার্টিতেই থাকে অ্যালকোহলের ব্যবস্থা। শীতে সুস্থ থাকতে যতটা সম্ভব অ্যালকোহল এড়িয়ে চলুন। বেশি পরিমাণ অ্যালকোহল শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়। তাই শীতের মরশুমে পার্টি করুন অবশ্যই, তবে এড়িয়ে চলুন অ্যালকোহল। 

বাদ দেবেন না জলখাবার 

অনেকে নিয়মিত জলখাবার খান না, বাদ দেন। শীতে সুস্থ থাকতে চাইলে এই অভ্যাস ত্যাগ করুন অবশ্যই। ব্রেকফাস্ট না করলে শরীরে এনার্জি থাকবে না। সারাদিন কাজ করার উৎসাহ পাবেন না। অল্প পরিশ্রমেই ক্লান্ত লাগবে। কমে যেতে পারে ব্লাড সুগারের মাত্রাও। ব্রেকফাস্ট না করে অনেকক্ষণ খালি পেটে থাকলে গ্যাসের সমস্যাও দেখা দেবে। 

কফি খান, তবে মেপে 

শীত মানেই কফির কাপ হাতে যখন তখন বসে পড়লে চলবে না। অতিরিক্ত ক্যাফাইন শরীর অসুস্থ করে দেবে। অতিরিক্ত কফি খেলে ডিহাইড্রেশন, অ্যাংজাইটি, বদহজম, ঘুমের সমস্যা দেখা দেবে। শরীর অসুস্থ হয়ে যাবে। শরীরের তাপমাত্রাও বাড়িয়ে দেয় অতিরিক্ত ক্যাফাইন। তাই শীতের দিনে বেশি কফি খেতে ইচ্ছে করলেও জিভে লাগাম টানা জরুরি। নাহলে শরীর খারাপ হতে বাধ্য। 

প্রসেসড ফুড খাওয়া চলবে না একেবারেই 

শীতের দিনে ফাস্ট ফুড এবং প্যাকেট বা টিনজাত খাবার খাওয়ার থেকে বিরত থাকুন। ক্যালোরি, সুগার এবং ফ্যাটের পরিমাণ অতিরিক্ত থাকার কারণে এইসব প্রসেসড খাবার মারাত্মক ওজন বাড়িয়ে দেয়। এই জাতীয় খাবারে প্রজার্ভেটিভ দেওয়া হয়, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই শীতের দিনে রান্নার ঝামেলা এড়াতে পাতে এইসব প্রসেসড ফুড রাখা চলবে না। 

সঠিক পরিমাণে জল খাওয়া জরুরি 

শীতকালের ঠান্ডা আবহাওয়ায় অনেকেই জল খেতে চান না সেভাবে। কিন্তু সুস্থ থাকতে চাইলে জল খেতেই হবে সঠিক পরিমাণে। নিয়মিত সঠিক পরিমাণে জল না খেলে শরীরে জলের ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন হয়ে আপনি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়বেন। 

আরও পড়ুন- নিরামিষ খেলেও হবে না প্রোটিনের ঘাটতি, কমবে ওজন, কী কী খাবেন? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget