এক্সপ্লোর

Protein Rich Foods: নিরামিষ খেলেও হবে না প্রোটিনের ঘাটতি, কমবে ওজন, কী কী খাবেন?

Weight Loss: যাঁরা নিরামিষভোজী তাঁরা শরীরে প্রোটিনের ঘাটতি এড়াতে চাইলে সোয়াবিন খেতে পারেন। তবে রোজ সোয়াবিন খেলে পেটের সমস্যা হতে পারে। তাই মাঝে মাঝে সোয়াবিন খেতে পারেন।

Protein Rich Foods: শরীরের অতিরিক্ত মেদ ঝরানোর জন্য সবার আগে প্রয়োজন প্রতিদিনের খ্যাদ্যাভ্যাস পরিবর্তন করা। অনেকেই ওজন কমানোর জন্য খুবই অনুশাসনে থাকেন। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি চলতে থাকে স্বাস্থ্যকর খাবার খাওয়া। কিন্তু অনেকেই কম সময়ে দ্রুত হারে ফ্যাট কমানোর জন্য ক্র্যাশ ডায়েট করেন। দিনের খুব কম সময়ই খাবার খান। তাঁরা ভাবেন এভাবে কড়া ডায়েটের আড়ালে আদতে উপোস করেই ওজন কমবে। তবে এ হেন চিন্তাভাবনা একেবারেই ভুল। না খেয়ে ওজন কমানো সম্ভব নয়। আর ডায়েটিং করা মানে না খাওয়া নয়। এভাবে খাওয়া-দাওয়ায় অবহেলা করলে শরীরে পুষ্টির ঘাটতি হবে এবং আপনার অজান্তেই বাসা বাঁধবে অনেক রোগ। 

ডায়েট করতে গিয়ে বেশিরভাগ মানুষই প্রায় খাওয়া-দাওয়া ছেড়ে দেন। এর ফলে শরীরের জন্য প্রয়োজনীয় একাধিক উপকরণের সঠিক পরিমাণে ঘাটতি দেখা যায়। এর মধ্যে অন্যতম হল প্রোটিন। অথচ ওজন কমানোর জন্য যেসব খাবার খাওয়া উচিত তার মধ্যে প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখতে হবে। তাই যাঁরা সত্যিই ওজন কমানোর জন্য চেষ্টা করছেন, তাঁরা প্রতিদিনের মেনুতে প্রোটিন জাতীয় খাবার রাখুন। কারণে আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি হলে কিন্তু বিপদ বাড়বে। 

এবার দেখে নেওয়া যাক কী কী খাওয়ার প্রয়োজন রয়েছে 

  • বিভিন্ন ধরনের ডাল- যাঁরা নিরামিষ খাবার খেয়ে থাকেন কিংবা আমিষের তুলনায় নিরামিষ খাবার বেশি পছন্দ করেন, তাঁরা প্রতিদিনের মেনুতে রাখুন বিভিন্ন ধরনের ডাল জাতীয় খাবার। মুসুর ডাল সবচেয়ে সহজে তৈরি করে নেওয়া যায়। রোজ এক বাটি ডাল সেদ্ধ খেতে পারলে আপনার শরীরে প্রোটিনের ঘাটতি হবে না। শুধু মুসুর ডাল নয়, মুগডাল, বিউলির ডাল, ছোলার ডাল- সবই সেদ্ধ করে খেতে পারেন। অনেক উপকার পাবেন। 
  • যাঁরা নিরামিষভোজী তাঁরা শরীরে প্রোটিনের ঘাটতি এড়াতে চাইলে সোয়াবিন খেতে পারেন। তবে রোজ সোয়াবিন খেলে পেটের সমস্যা হতে পারে। তাই মাঝে মাঝে সোয়াবিন খেতে পারেন। প্রোটিন জাতীয় খাবার হিসেবে বিভিন্ন ধরনের ডালের সঙ্গে খেতে পারেন বিভিন্ন দানাশস্যও। দুপুরে এবং রাতের খাবারে সবজি দিয়ে এক বাটি ডাল খেলে পেটও ভরবে, শরীরে প্রোটিনের ঘাটতিও হবে না। 
  • বিভিন্ন ধরনের বাদাম- বিভিন্ন ধরনের বাদামের মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই তালিকায় সবার আগে রয়েছে আমন্ড এবং আখরোট। রোজ সকালে দু থেকে তিনটে আমন্ড খেতে পারেন। আখরোটও খাওয়া যায় ২ থেকে ৩টে। 
  • শরীরে যাতে প্রোটিন সঠিক মাত্রায় বজায় থাকে, তাই জন্য খেতে হবে দুধ কিংবা দুগ্ধজাত অন্যান্য খাবার। দুধ ছাড়াও খেতে পারেন ছানা, পনির, দই। এগুলো খেলেও উপকার পাবেন একই। 

আরও পড়ুন- এই শীতে সুস্থ থাকতে চান? রোজের মেনুতে রাখতে হবে কোন কোন খাবার? 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget