এক্সপ্লোর

Dark Chocolate Benefits: বয়স ৪০-র কোঠায় ? এখন থেকেই ডার্ক চকোলেট খেলে পাবেন এইসব উপকার

World Chocolate Day Dark Chocolate Benefits: ৭ এপ্রিল বিশ্ব চকোলেট দিবস। চকোলেটের মধ্যে ডার্ক চকোলেট বহু প্রাচীন কাল থেকেই বিখ্যাত। কেন খাবেন এই বিশেষ চকোলেট ?

Dark Chocolate Benefits: ৭ এপ্রিল রথযাত্রা। আবার একই দিনে পড়েছে বিশ্ব চকোলেট দিবস (World Chocolate Day)। মায়া সভ্যতার সময় থেকেই চকোলেট একটি বিখ্যাত খাবার থুড়ি পানীয়। পানীয় বলা ভাল কারণ ওই যুগে সকলে কাপে করে গরম চকোলেট খেতেন। তখনও এমন প্লাস্টিকে ভরে কিউব কিউব চকোলেট বিক্রি শুরু হয়নি। বলা ভাল, এটি হাল আমলের চল। বাজারে চকোলেট বিক্রির জন্য এই পন্থা নেওয়া হয়েছিল পশ্চিমী বিশ্বে। সেই থেকেই রাংতায় মোড়া চকোলেটের খ্যাতি তুঙ্গে ওঠে।

ডার্ক চকোলেট কেন মহৌষধ

সাধারণত বাজারে মিল্ক চকোলেট বাজারে বেশি জনপ্রিয়। তবে ডার্ক চকোলেট স্বাস্থ্যের জন্য বেশি ভাল। কারণ এর মধ্যে থাকা উপাদানগুলি স্বাস্থ্যের একাধিক উপকারে লাগে।

বয়স চল্লিশ পেরোলে কেন ডার্ক চকোলেট ?

মুখরোচক খাবারের প্রতি অনেকেরই আকর্ষণ থাকে। ডার্ক চকোলেট হালকা কষাটে প্রকৃতির হলেও খেতে বেশ ভাল হয়। তবে চল্লিশের পর ডার্ক চকোলেট খাওয়ার কিছু কারণ রয়েছে। বয়স ৪০-র কোঠা পেরোলে শরীরে বেশ কিছু রোগের উপদ্রব বেড়ে যায়। এই অবস্থায় ডার্ক চকোলেট সেই রোগগুলি নিয়ন্ত্রণে বিশেষভাবে সাহায্য করে (Dark Chocolate Benefits)।

ডার্ক চকোলেটের গুণ (Dark Chocolate Health Benefits)

১. ফ্রি র‌্যাডিকেল থেকে মুক্তি দেয় - ডার্ক চকোলেট শরীর থেকে ফ্রি র‌্যাডিকেল বার করে দেয়। এই র‌্যাডিকেলগুলি কোশের জন্য ক্ষতিকর। কোশ নষ্ট করার পাশাপাশি ক্যানসারের কারণ হতে পারে।

২. রক্তচাপ কমায় - রক্তচাপের সমস্যা কমায় ডার্ক চকোলেট। বর্তমানে অতি অল্প বয়সেই রক্তচাপের সমস্যা দেখা দেয়। তাই হাই প্রেশার নিয়ন্ত্রণে ডার্ক চকোলেট খেতেই পারেন।

৩. খারাপ কোলেস্টেরল কমায় -  ডার্ক চকোলেটের মধ্যে অ্যান্টি-স্ট্রেস এজেন্ট রয়েছে। তাই এটি রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য় করে। 

৪. হার্টের জন্য উপকারী - অল্প বয়স থেকেই এখন অনেকের হার্টের সমস্যা দেখা দিচ্ছে। তাই ৪০ বছর পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই ডার্ক চকোলেট খেতে পারেন। এতে হার্টের স্বাস্থ্য ভাল থাকবে দীর্ঘদিন।

৫. ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় - ইনসুলিন আমাদের মেটাবলিজম নিয়ন্ত্রণের হরমোন। পাশাপাশি এটি রক্তে সুগার নিয়ন্ত্রণ করে। এর কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ডার্ক চকোলেট। এতে দুটি উপকার। এক যাদের সুগার রয়েছে, তাদের সুগার নিয়ন্ত্রণে থাকে। দুই যাদের সুগার নেই, তাদের ডায়াবেটিসের ঝুঁকি কমে।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Eye Twitching: ডান বা বাম চোখের পাতা কাঁপছে ? অশুভ ইঙ্গিত না অন্য কিছু ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget