এক্সপ্লোর

Food Poisoning Effects: বিশ্ব জুড়ে রোজ অসুখ হচ্ছে ১৬ লক্ষের ! নেপথ্যে এই বিশেষ ধরনের খাবার

16 lakh Getting Ill For Contaminated Food: বিশ্ব জুড়ে রোজ ১৬ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। এই তালিকায় রয়েছে শিশুরাও। ৪০ শতাংশের বয়সই নাকি ১৮ বছরের নিচে।

16 lakh Getting Ill For Contaminated Food: গোটা বিশ্ব জুড়ে প্রতিদিন ১৬ লক্ষ লোক রোগাক্রান্ত হচ্ছেন। রোগাক্রান্ত হচ্ছেন শুধুমাত্র খাবারের দোষে। সংক্রমিত খাবার খেয়ে রোজকার এই পরিসংখ্যান রীতিমতো চমকেই দেয়। আর এই পরিসংখ্যান দিচ্ছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র রিজিওনাল ডাইরেক্টর সাইমা ওয়াজেদের কথায়, এর মধ্যে ৪০ শতাংশই জনসংখ্যা ছোটদের। তাদের মধ্যে রয়েছে পাঁচ বছরের কমবয়সি শিশুরাও। বৃহস্পতিবার বিশ্ব খাদ্যসুরক্ষা দিবস। তারই প্রাক্কালে এই তথ্য জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রতি বছর ৭ জুন বিশ্ব খাদ্যসুরক্ষা দিবস পালন করা হয়। পুষ্টিকর খাবারের পাশাপাশি সুরক্ষিত খাবার খাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছে হু। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ডাইরেক্টর সাইমা। তাঁর কথায়, অসুরক্ষিত ও সংক্রমিত খাবারের কারণেই এই ধরনের রোগগুলি হচ্ছে। 

বাড়ছে অপুষ্টির সমস্যাও

অসুরক্ষিত খাদ্য যে শুধুমাত্র রোগের হার বাড়াচ্ছে, তা কিন্তু নয়। বরং একই সঙ্গে অপুষ্টির শিকারও করছে লক্ষ লক্ষ শিশুদের। কারণ এই রোগের পরিসংখ্যানের মধ্যে ৪০ শতাংশের বয়সই ১৮ বছরের নিচে। অপুষ্টি পাশাপাশি ক্ষুধার শিকারও হচ্ছে অনেক শিশুরা।

বাড়ছে চিকিৎসার খরচ

সংসারে খরচের একটি পূর্বপরিকল্পনা থাকে। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিতে পারে অসুরক্ষিত খাবার খাওয়ার প্রবণতা। সংক্রমিত খাবার খাওয়ার কারণে রোগ হচ্ছে। বাড়ছে সংসারের খরচ। বর্তমানে এই ধরনের রোগের চিকিৎসার জন্য বেশ অনেকটা টাকাই খরচ হয়। অন্যদিকে দেখা যাচ্ছে, মানুষের কার্যক্ষমতা কমে যাচ্ছে। অর্থাৎ যতটা কাজ করার কথা ততটা কাজ করতে পারছেন না বেশিরভাগ মানুষই। নেপথ্য়ে রয়েছে এই কারণটি।

অল্প ও মাঝারি আয়ের দেশগুলিই বিপদে

অল্প ও মাঝারি আয়ের দেশে এখনও খাদ্যসংকট বর্তমান। আর খাদ্যসংকট আছে বলেই খাবার নিয়ে নানা সমস্যা রয়ে গিয়েছে। অসুরক্ষিত বা সংক্রমিত খাবারের হারও সেই ফাঁক গলেও রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। 

কোন কোন ধরনের খাবার থেকে বিপদ ?

  • শাকসবজি, ফলমূলের অতিরিক্ত কীটনাশক।
  • প্যাকেজড ফুড দীর্ঘদিন টিঁকিয়ে রাখার জন্য মেশানো প্রিজারভেটিভ রাসায়নিক।
  • বেঁচে যাওয়া খাবার বেশিদিন থাকার কারণে তার মধ্যে জমা ব্যাকটেরিয়া
  • ঘরে ঢেকে না রাখা বা  রাস্তার  ধারের খাবারও কিন্তু সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যায়।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Dementia New Test: ডিমেনশিয়া হবে কি না জানা যাবে ৯ বছর আগে ! বলে দেবে এই টেস্ট

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget