এক্সপ্লোর

এবার গাঁধী-ঘাতক গডসেকে ‘দেশপ্রমিক’ সার্টিফিকেট প্রজ্ঞার, ‘একমত নয়’, জানিয়ে দিল বিজেপি

Lok Sabha Election 2019-Pragya calls Godse 'patriot', BJP 'doesn't agree' with her এবার গাঁধী-ঘাতক গডসেকে ‘দেশপ্রমিক’ সার্টিফিকেট প্রজ্ঞার, ‘একমত নয়’, জানিয়ে দিল বিজেপি

Background

আগর মালওয়া (মধ্যপ্রদেশ): মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশপ্রেমিক’ সার্টিফিকেট দিলেন সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। ২৬/১১র মুম্বই হামলা রুখতে গিয়ে প্রাণ বিসর্জন দেওয়া মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখা (এটিএস)র তত্কালীন প্রধান হেমন্ত কারকারে মালেগাঁও বিস্ফোরণ মামলায় জেরার সময় তাঁর ওপর ‘অকথ্য অত্যাচার’ করেছিলেন বলে তাঁর দেওয়া অভিশাপেই নিহত হয়েছিলেন, সম্প্রতি এই দাবি করেন ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রজ্ঞা, এমনকি ১৯৯২ এ বাবরি মসজিদ ধ্বংসে সামিল হতে পেরে তিনি গর্বিত বলেও জানান। এ নিয়ে জোর বিতর্ক অব্যহত রয়েছে। তার মধ্যেই বৃহস্পতিবার নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে প্রজ্ঞা বলেন, নাথুরাম গডসে দেশভক্ত ছিলেন, আছেন, থাকবেন। তাঁকে যারা সন্ত্রাসবাদী বলে, তারা বরং নিজেদের দিকে তাকিয়ে দেখুক। এই নির্বাচনে তারা উপযুক্ত জবাব পাবে।
সম্প্রতি তামিল ছবির নামী নায়ক তথা বর্তমানে রাজনৈতিক নেতা কমল হাসান গডসেকে ইঙ্গিত করে দেশের ‘প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু’ বলে মন্তব্য করে আক্রমণ, সমালোচনার মুখে পড়েছেন। এনিয়ে আজ এখানে দেওয়াস লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে রোড শোতে এক প্রশ্নের উত্তরে গডসের উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রজ্ঞা।
বিজেপির মধ্যপ্রদেশ শাখা অবশ্য তাঁর পাশে নেই। মহাত্মার হত্যাকারীকে দেশপ্রেমিক মনে করে না বলে বলে জানিয়েছে তারা। দলের রাজ্য শাখার মিডিয়া সেলের প্রধান লোকেন্দ্র পরাশর প্রজ্ঞার মন্তব্য থেকে দূরত্ব তৈরি করে তাঁরা একমত নন বলে জানিয়েছেন। বলেছেন, বিজেপি ওঁর বক্তব্যে সহমত নয়। কী পরিস্থিতিতে, কেন তিনি এটা বললেন, দল জানতে চাইবে। মহাত্মা গাঁধীর হত্যাকারী দেশপ্রেমিক হতে পারে না।

17:58 PM (IST)  •  16 May 2019

পরে বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা মধ্যপ্রদেশের ভারপ্রাপ্ত বিনয় সহস্রবুদ্ধে সংবাদমাধ্যমকে জানান, প্রজ্ঞা ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি ওই বিবৃতিতে যা বলেছেন, সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত অভিমত।
17:46 PM (IST)  •  16 May 2019

কংগ্রেস প্রজ্ঞার মন্তব্যের নিন্দায় বলল, শহিদদের অপমান করা বিজেপির ডিএনএ-তে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে হবে, এই দাবিও তুলেছে কংগ্রেস। বলেছে, মোদি এজন্য শাস্তি দিন প্রজ্ঞাকে। কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, এটা পরিষ্কার, বিজেপির লোকজন গডসের উত্তরসূরী। ওরা গডসেকে দেশপ্রেমিক, শহিদ হেমন্ত কারকারেকে বিশ্বাসঘাতক বলে। হিংসার সংস্কৃতি, শহিদদের অসম্মান করা বিজেপির ডিএনএ-তে রয়েছে। মোদি-অমিত শাহজির প্রিয় বিজেপি নেত্রী প্রজ্ঞা সিংহ ঠাকুর গাঁধীর ঘাতক নাথুরাম গডসেকে এক ‘প্রকৃত দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে ফের গোটা দেশকে অপমান করলেন। বিজেপি তার নেতাদের মাধ্যমে জাতির জনকের চিন্তাভাবনা, দর্শন, পথের ওপর বারবার ‘জঘন্য আক্রমণ’ চালাচ্ছে বলেও অভিযোগ করেন সুরজেওয়ালা। বলেন, এটা গাঁধীবাদী নীতিকে অপমানের চক্রান্ত। এক ক্ষমাহীন অপরাধ যা কখনও দেশ মেনে নেবে না। মোদিজি মধ্যে সামান্য বিচক্ষণতা থেকে থাকলে তিনি অবশ্যই প্রজ্ঞাকে শাস্তি দিয়ে দেশের কাছে ক্ষমা চাইবেন।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget