এক্সপ্লোর

'Merry Christmas' Review: টানটান থ্রিলার, অনবদ্য অভিনয়, মন জয় করবে বিজয়-ক্যাটরিনার 'মেরি ক্রিসমাস'

Merry Christmas: 'বদলাপুর' ও 'অন্ধাধুন' তৈরির প্রায় ৬ বছর পর শ্রীরাম রাঘবন পরিচালনায় ফেরত এলেন এবং তা একেবারে দুর্দান্ত রূপে। ছবিতে তাঁর কাজের ছাপ স্পষ্ট।

নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে 'মেরি ক্রিসমাস' (Merry Christmas Review) যার একটি বিশেষ দৃশ্য দেখে মনে হতে পারে যে ভিকি কৌশল অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। না, ছবিতে তাঁর কোনও ক্যামিও নেই, তাহলে কেন এই কথা? গোটা রিভিউ পড়লে বুঝতে পারবেন। ভাল সিনেমার জন্য বিশাল বাজেট, বড় সেট, দামী পোশাকের যে প্রয়োজন পড়ে না, তা এই ছবি দেখে স্পষ্ট বোঝা যায়। এক রাতের ঘটনা... কোনও বড় সেট নেই... বারবার নায়ক নায়িকার পোশাক বদল নেই, কিন্তু সিনেমাটি দেখে মনে হবে যে একেই বলে থ্রিলার। 

ছবির গল্প

এই ধরনের সিনেমার ক্ষেত্রে তাদের কাহিনিই প্রাণ ফলে তা ফাঁস করে দেওয়া একেবারেই উচিত হবে না। শুধু এটুকুই বলা যাক, ঘটনাটা বড়দিন অর্থাৎ ক্রিসমাসের রাতের। ক্যাটরিনা (Katrina Kaif) তাঁর ছোট্ট মেয়ের সঙ্গে উদযাপন করতে বের হন। বিজয় সেতুপতি (Vijay Sethupathi) ৭ বছর পর ক্রিসমাসের দিন শহরে এসেছেন এবং একাই আনন্দ করতে বের হন। একটা খুন হয়... কাকে খুন করা হয়... কে করে... এরপর গল্পে সঞ্জয় কপূরের প্রবেশ। বিনয় পাঠকও গল্পে ঢোকেন এবং তারপরে কী হয় জানতে প্রেক্ষাগৃহে যেতে হবে। 

সিনেমাটি কেমন?

এককথায় দুর্দান্ত থ্রিলার। প্রথম শটটাই দারুণ। ২টো মিক্সারে কিছু একটা পেষা হচ্ছে। একাধিক মশলা যোগ করা হচ্ছে এবং সিনেমাটাও ঠিক তেমনই। প্রথম দৃশ্যেই দর্শককে বেঁধে ফেলবে এই ছবি। মনে হবে যে দারুণ একটা কিছু হতে চলেছে কিন্তু কী হবে সেটা একেবারেই আন্দাজ করা যাবে না। দুর্দান্ত 'ওয়ান লাইনার' শোনা যাবে, যা নিশ্চিতভাবে হাসির উদ্রেক করবে কিন্তু তাতে রসবোধ জোর করে ঢোকানো নেই। পরিস্থিতি ও সংলাপের মধ্যে সামঞ্জস্য মন কাড়বে। ছবির অর্ধেক সময় কখন এসে উপস্থিত হবে বোঝাই যায় না। ছবির পরবর্তী ধাপেও একাধিক ট্যুইস্ট টার্ন থাকে কিন্তু দ্বিতীয় ভাগ খানিকটা লম্বা মনে হয়। তদন্তের দৃশ্য খানিক ছোট হতে পারত। কিন্তু একটি নিখাদ থ্রিলারের মতোই এই ছবি বারবার চমকে দেবে আপনাকে। 

অভিনয়

বিজয় সেতুপতির অভিনয় অত্যন্ত সাবলীল। তাঁর মুখে 'ওয়ান লাইনার্স' মন ছোঁবে। ওঁকে দেখে মনে হবে যে অভিনয়ের চেষ্টাই করতে হয় না তাঁকে। তাঁর কাছে পুরোটাই খুব স্বাভাবিকভাবে হয়। ক্যাটরিনা কাইফের কাজ অত্যন্ত সুন্দর। ছবিতে তাঁকে খুব সুন্দর দেখাচ্ছেও। একটি দৃশ্যে তাঁকে বলতে শোনা যায়, 'আমরা যাঁদের ভালবাসি, হয় তাঁরা মারা যায় বা তাঁদের জন্য আমাদের ভালবাসা মরে যায়... সবশেষে মৃত্যু তো আমাদেরই হয় তাই না...।' এই সংলাপটা অনুভব করা যায় যেন। ক্যাটরিনা ও বিজয়ের রসায়ন বেশ মনে ধরে। দু'জনের অভিনয়ের ধরন আলাদা কিন্তু এক্ষেত্রে দুজনে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। একটি দৃশ্যে দু'জনকে নাচ করতে দেখা যায়, যেখানে ভিকি কৌশলের কথা মনে পড়বে। সঞ্জয় কপূর দারুণ। তিনি সিনেমায় এক অন্য ধরনের রসবোধ যোগ করেন এবং তিনি আসার পরে আরও ট্যুইস্ট আসে। বিনয় পাঠকও অনবদ্য। ছোট চরিত্রে রাধিকা আপ্তে রয়েছেন কিন্তু তাতেই মনে গেঁথে যাবেন। প্রতিমা কাজমি ও টিনু আনন্দ বরাবরের মতোই দারুণ।

আরও পড়ুন: Radhika Apte: জল নেই, খাবার নেই, শৌচালয়ও নেই! বিমানবন্দরে 'দুর্বিষহ অভিজ্ঞতা' রাধিকার

পরিচালনা

'বদলাপুর' ও 'অন্ধাধুন' তৈরির প্রায় ৬ বছর পর শ্রীরাম রাঘবন (Sriram Raghavan) পরিচালনায় ফেরত এলেন এবং তা একেবারে দুর্দান্ত রূপে। ছবিতে তাঁর কাজের ছাপ স্পষ্ট। ছবির দ্বিতীয় ভাগ যদি আরও একটু ভাল তৈরি করা যেত তাহলে গোটা ছবিটাই দারুণ তৈরি হত।
 
ছবির সঙ্গীত
 
প্রীতমের সঙ্গীত পরিচালনা বেশ ভাল। আবহ সঙ্গীতও বেশ মন ছোঁয়। 
 
সব মিলিয়ে এই ছবিটি বেশ ভাল একটি থ্রিলার। দক্ষিণের তারকা অভিনেতা ও বলিউডের তারকা অভিনেত্রীর এই জুটি বেশ নজর কাড়ে ও মনোরঞ্জক। প্রেক্ষাগৃহে গিয়ে দেখে আসতে পারেন।
 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

View More
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bis Boss Bangla: 'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
'নন্দিনী ভীষণ নোংরাভাবে.. রাজবীরও জেতার জন্য...', বিগ বসের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সোহিনী পাল
Srijla Guha: পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
পড়ে গিয়ে জরায়ুতে চোট, কখনও মা হতে পারবেন না? বিস্ফোরক সৃজলা
Rajpal Yadav: 'ঔদ্ধত্য দেখানোর জায়গা এটা নয়, আপনার আসল জায়গা জেল', আদালতের ভর্ৎসনার মুখে রাজপাল যাদব
'ঔদ্ধত্য দেখানোর জায়গা এটা নয়, আপনার আসল জায়গা জেল', আদালতের ভর্ৎসনার মুখে রাজপাল যাদব
Shekhar Suman: ‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?

ভিডিও

Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:
Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget