এক্সপ্লোর

Maharashtra Coronavirus : অক্সিজেনের অভাবে ১০ করোনা রোগীর মৃত্যুর অভিযোগ মহারাষ্ট্রে

অক্সিজেনের অভাবে ১০ করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠল মহারাষ্ট্রে। 'গুড়ি পরবা' নববর্ষের দিনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ভাসাই।যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মুম্বই : করোনা পরিস্থিতি নিয়ে এমনিতেই নাভিশ্বাস উঠছে উদ্ধব সরকারের। নিত্যদিন রাজ্যে লাফিয়ে বাড়ছে নতুন করোনা আক্রান্তের সংখ্যা। এরই মাঝে নতুন অভিযোগে অস্বস্তি বাড়ল ঠাকরে সরকারের। জানা গিয়েছে, কেবল ভাসাইতেই ৭০০০ সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন। যাদের মধ্যে ৩০০০ রোগীর প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন। মৃতদের আত্মীয়দের অভিযোগ, অক্সিজেন না পেয়েই প্রাণ গেছে তাদের প্রিয়জনদের।

সংখ্যাতত্ত্ব বলছে, মৃতদের মধ্যে বেশিরভাগই নালা সোপারার বিনায়ক হাসপাতালের তেরতিয়ারি সেন্টারের রোগী। যদিও অক্সিজেনের অভাবে মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের পাল্টা দাবি, যাঁরা মারা গিয়েছেন, তাঁদের 'সিরিয়াস কোমরবিডিটি' বা অন্যান্য রোগ ছিল।ঘটনাচক্রে তাঁরা একই দিনে মারা গিয়েছেন। এর মধ্যে অক্সিজেনের অভাবের কোনও বিষয় নেই।

ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ বিষয়ে মুখ খুলেছেন নালা সোপারার বিধায়ক খিতিজ ঠাকুর। তিনি বলেন, ''এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নজর দেওয়ার জন্য আবেদন করব। এমনিতেই ভাসাই অঞ্চলে অক্সিজেন সরবরাহের অবস্থা খুব খারাপ। যা অক্সিজেন পাঠানো হয় ,তা কেবল তিন ঘণ্টা চলে। এলাকায় অক্সিজেন সরবরাহের অভাবেই ইতিমধ্যেই তিনজনকে হারিয়েছি আমরা। অক্সিজেনের অভাবে যাতে আর কাউকে মরতে না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি।'' বিষয়টি দেখার জন্য অবিলম্বে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের হস্তক্ষেপ দাবি করেছেন খিতিজ ঠাকুর। মৃত্যুর ঘটনা নিয়ে মহারাষ্ট্র সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এ বিষয়ে মুখ খুলেছেন বিজেপির বিরোধী দলনেতা প্রবীণ দারেকর ও প্রাক্তন সাংসদ কিরীত সোমাইয়া। দারেকার বলেন, ''এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে হচ্ছে, রাজ্য সরকারের মাথায় কেবল লকডাউন ঘুরছে। কেবল লকডাউনের চিন্তা করলেই হবে না। তার সঙ্গে অক্সিজেন বেড, আইসিইউ, ভেন্টিলেটরস, রেমডেসিভির-এর কথা ভাবতে হবে। নববর্ষের দিনে এটা কোনও শুভ ঘটনা নয়।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Samay Raina: India's Got Latent নিয়ে আদালতে বড় স্বস্তি সময় রায়নার, সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
India's Got Latent নিয়ে আদালতে বড় স্বস্তি সময় রায়নার, সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget