এক্সপ্লোর

US Shoots Down Drones:লোহিত সাগরে ফের তুঙ্গে লড়াই, হুথিদের নিক্ষেপ করা ১৫ ড্রোন গুলি করে ধ্বংস আমেরিকার

World News:ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ১৫টি ড্রোন গুলি করে ধ্বংস করল আমেরিকা। শনিবার, লোহিত সাগর এবং আডেন উপসাগর মিলিয়ে ১৫টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন নিক্ষেপ করেছিল হুথিরা

নয়াদিল্লি: ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ১৫টি ড্রোন গুলি করে ধ্বংস করল আমেরিকা। শনিবার, লোহিত সাগর এবং আডেন উপসাগর মিলিয়ে ১৫টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন নিক্ষেপ করেছিল হুথিরা। US সেন্ট্রাল কম্যান্ড বা CENTCOM এবং যৌথ বাহিনী মিলে সবকটিতেই গুলি করে ধ্বংস করেছে বলে খবর।

বিশদ...
প্যালেস্তাইনে ইজরায়েলি আক্রমণের প্রতিবাদে লোহিত সাগর দিয়ে যে ভেসেলগুলি যাতায়াত করে, তাদের উপর গত নভেম্বর মাস থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে হুথিরা।  US সেন্ট্রাল কম্যান্ড বা CENTCOM জানায়, এদিন ভোরের আলো ফোটার আগেই বড় মাপের ড্রোন হামলা শুরু হয়। CENTCOM এবং যৌথ বাহিনীর বিশ্লেষণ অনুযায়ী, এই হামলার ফলে লোহিত সাগর এবং লাগোয়া আডেন উপসাগরে থাকা বাণিজ্যিক ভেসেল, মার্কিন নৌবাহিনী এবং যৌথ বাহিনীর জাহাজগুলির বড়সড় ক্ষতির সমূহ আশঙ্কা তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ সে কথা জানিয়ে তারা বলে, 'মার্কিন নৌসেনা এবং বিমান. সঙ্গে যৌথ বাহিনীর একাধিক জাহাজ সম্মিলিত পাল্টা হামলা চালিয়ে ওই ১৫টি ড্রোন ধ্বংস করেছে। জলসীমায় নিরাপদ যাতায়াত এবং আন্তর্জাতিক জলরাশি যাতে সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ করা হয়েছে।' 

হুথিরা যা বলছে,
ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এদিন দুটি অভিযান করা হয়েছিল। একটির লক্ষ্য ছিল আডেন উপসাগরে দাঁড়িয়ে থাকা বাণিজ্যিক ভেসেল 'প্রোপেল ফরচুন'। এটিকে মার্কিন জাহাজ বলে অভিহিত করেন তিনি। দ্বিতীয় অভিযানে, একাধিক মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে অন্তত ৩৭টি ড্রোন নিক্ষেপ করা হয় বলে দাবি তাঁর। যদিও যে  'প্রোপেল ফরচুন'-কে হুথিরা মার্কিন জাহাজ বলে নিশানা করেছিল, সেটিতে সিঙ্গাপুরের পতাকা রয়েছে বলে খবর। সব মিলিয়ে হুথিদের দাবি ও মার্কিন বাহিনীর পাল্টা দাবির সত্যতা স্পষ্ট নয়। তবে দু-তরফের মধ্যে যে তীব্র উত্তেজনা রয়েছে, সে নিয়ে সন্দেহ নেই। গত ৯ জানুয়ারি, মার্কিন এবং ব্রিটিশ বাহিনী সম্মিলিত ভাবে হুথিদের নিক্ষেপ করা  ১৮টি ড্রোন এবং ৩টি ক্ষেপণাস্ত্র নষ্ট করেছিল। তা ছাড়া, লোহিত সাগরের উপর থাকা ভেসেলগুলিতে যে ভাবে হামলা চলছে, তার পাল্টা হিসেবে নিয়মিত অভিযান চালাচ্ছে আমেরিকা সঙ্গে যৌথ বাহিনী। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার এই অংশে উত্তেজনা রয়েছেই। তাতেই কি নতুন সংযোজন হল আজ?

আরও পড়ুন:ইজরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু ভারতীয়ের, অন্তঃসত্ত্বা স্ত্রী-শিশুকন্যাকে রেখে দু’মাস আগেই রওনা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
‘চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget