এক্সপ্লোর

Covishield Vaccine : এবার ছাড়পত্র ফ্রান্সেরও, কোভিশিল্ড নিয়ে যাওয়া যাবে ইউরোপের ১৬টি দেশে

পুনের সিরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দিল এবার ফ্রান্সও। শনিবার ফ্রান্স কোভিশিল্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ায় ইউরোপের মোট ১৬টি দেশে কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর যাওয়া যাবে।

নয়া দিল্লি : ভারতীয়দের জন্য অত্যন্ত সুখবর। অথবা বলা ভালো সেইসব ভারতীয়র জন্য ভাল খবর যাঁরা কোনও কারণে ইউরোপে যেতে চাইছেন। পুনের সিরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনকে এবার ছাড়পত্র দিল ফ্রান্সও। শনিবার ফ্রান্সের তরফে কোভিশিল্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপের মোট ১৬টি দেশে এই ভ্যাকসিন নেওয়ার পর দিব্যি যাওয়া যাবে। তা সে কাজ, পড়াশোনা বা ঘুরতে যাওয়া, যা-ই হোক।

সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা বলেছেন, 'পর্যটকদের জন্য অত্যন্ত সুখবর। কারণ, ইউরোপের ১৬টি দেশ কোভিশিল্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে। এই ভ্য়াকসিন নেওয়া মানুষদের তাদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। যদিও প্রতিটা দেশেরই কোভিড বিধির কম-বেশি পার্থক্য থাকতে পারে। কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর ইউরোপের ওইসব নির্দিষ্ট দেশের কোভিড বিধি মেনে চললেই সেদেশে ঢুকতে বাধা নেই পর্যটকদের। অতিমারির সময়ে ভারতীয় হিসেবে এটা গর্ব করার মতো।'

এক ঝলকে দেখে নিন ইউরোপের ১৬টি দেশ ছাড়াও বিশ্বের আর কোন কোন দেশে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে যাওয়া যাবে। এই দেশগুলি হল- ফ্রান্স, জার্মানি, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, গ্রিস, আয়ারল্যান্ড, এস্তোনিয়া, স্পেন, আইসল্যান্ড, নেদারল্যান্ড, আফগানিস্তান, অ্যান্টিগা, আর্জেন্টিনা, বাহরিন, বাংলাদেশ, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রাজিল, কানাডা, আইভরি কোস্ট, ডমিনিকা, মিশর, ইথিওপিয়া, ঘানা, হাঙ্গেরি, জামাইকা, লেবানন, মলদ্বীপ, মরক্কো, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, সেন্ট কিটস, সলোমন আইল্যান্ড, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ইউক্রেন। 

সম্প্রতি জানানো হয় যে কোনও দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশে যেতে একটি গ্রিন পাস লাগবে। জুলাই মাস থেকে এই নিয়ম লাগু হবে তাও বলা হয়। একইসঙ্গে দেওয়া হয় ভ্যাকসিনের তালিকাও। যে ৪ ভ্যাকসিনের তালিকা দেওয়া হয়, তাতে ছিল না কোভিশিল্ডের নাম। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্র। শুরু হয় কেন্দ্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সংঘাত। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক ইউরোপীয় ইউনিয়নের কাছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়ার আবেদন জানায়। পাশাপাশি কেন্দ্রের তরফে বলা হয়, ওই তালিকায় কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে অন্তর্ভুক্ত না করলে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ভারতে এলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। চাপের মুখে পড়ে কোভিশিল্ড গ্রহীতাদের তাদের দেশে যাওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দেয় ইউরোপের একাধিক দেশ। এবার সেই তালিকায় জুড়ল ফ্রান্সের নাম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget