এক্সপ্লোর

Anantnag Encounter: অনন্তনাগে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহিদ ২ সেনা জওয়ান

Anantnag News: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন দুই সেনা জওয়ান। রবিবার ঘটনাটি ঘটেছে অনন্তনাগের আলান গাডোলে এলাকার কোকেরনাগ সাব ডিভিশনের জঙ্গলে। অজ্ঞাত পরিচয়ের ওই জঙ্গিদের সন্ধান তল্লাশি চলছে।

অনন্তনাগ: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের জেরে শহিদ হলেন ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান। উভয়পক্ষের গুলির লড়াইয়ের জেরে মৃত্যু হয়েছে একজন সাধারণ মানুষেরও। অন্যদিকে গুলিতে জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একজন সেনা জওয়ান সহ ২ জন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) অনন্তনাগ (Anantnag Encounter) জেলার আহলান গাডোলে এলাকায়।

আরও পড়ুন: Hindenburg Research: কথামতোই 'পর্দাফাঁস', 'আদানি অফশোর ফান্ডে স্টেক Sebi চেয়ারপার্সন ও তাঁর স্বামীর'; চাঞ্চল্যকর দাবি Hindenburg Research-এর

ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, অনন্তনাগের আলান গাডোলে এলাকার কোকেরনাগ সাব ডিভিশনের জঙ্গলে জঙ্গি দমন অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর একটি দল। সেই সময় আচমকা তাঁদের ওপর হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা। পাল্টা জবাব দেন ভারতীয় সেনা জওয়ানরা। উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর দু-জন সেনা জওয়ান শহিদ হন। আর একজন সেনা জওয়ান সহ জখম হন ২ জন সাধারণ মানুষ। পরে তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন সেখানে মৃত্যু একজন সাধারণ নাগরিকের। বাকিদের চিকিৎসা এখনও চলছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের সন্ধানে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা সহ অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি। 

আরও পড়ুন: RG Kar Medical Student Death: কুকুরের চেন গলায় বেঁধে হাসপাতালে ধর্ষণ, ৪২ বছর কোমায় ছিলেন নার্স, RG করের ঘটনা ফেরাল দুঃসহ স্মৃতি

প্রশাসন সূত্রে খবর, সেনার উপর হামলা চালানোর ঘটনা জড়িতরা সবাই বিদেশি জঙ্গি। তাদের সন্ধানে ভারতীয় সেনার বিশেষ বাহিনী প্যারাট্রুপারদেরও কাজে লাগানো হয়েছে।

এপ্রসঙ্গে ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে টুইট করা হয়েছে, সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ের ফলে দুজন সাধারণ মানুষও জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করার পর একজনের মৃত্যু হয়েছে। অজ্ঞাত পরিচয়ের জঙ্গিদের সন্ধানে এখনও তল্লাশি চলছে। অনুমান করা হচ্ছে, এনকাউন্টারের পর ওই জঙ্গিরা আহলান জঙ্গলে লুকিয়ে রয়েছে। তাদের সন্ধানে অতিরিক্ত বাহিনীকে ওই এলাকায় তল্লাশির কাজে লাগানো হয়েছে। মনে করা হচ্ছে দু থেকে তিনজন জঙ্গি এই হামলা চালিয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget