এক্সপ্লোর

RG Kar Medical Student Death: কুকুরের চেন গলায় বেঁধে হাসপাতালে ধর্ষণ, ৪২ বছর কোমায় ছিলেন নার্স, RG করের ঘটনা ফেরাল দুঃসহ স্মৃতি

Medical Student Death: আর জি করের ঘটনা মনে করিয়ে দিচ্ছে অরুণা শানবাগের কথা।

কলকাতা: RG কর মেডিক্য়াল কলেজের ভিতরেমহিলা চিকিৎসকের খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য়কে। মা-বাবার একমাত্র সন্তান, উজ্জ্বল ভবিষ্য়ত, হঠাৎই সব শেষ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতনের ইঙ্গিতও মিলেছে। আর এই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে অরুণা শানবাগের কথা। ১৯৭৩ সালে মুম্বইয়ের হাসপাতালের ভিতরে ধর্ষণ করা হয়েছিল তাঁকে। ৪২ বছর ধরে ছিলেন কোমায়। (RG Kar Medical Student Death)

কলকাতার বুকে খাস মেডিক্য়াল কলেজের ভিতরে ভয়ঙ্করকাণ্ড। RG কর মেডিক্য়াল কলেজের ভিতরে খুন হয়েছেন ৩১ বছর বয়সি মহিলা চিকিৎসক। তাঁর দু'চোখ থেকে রক্তক্ষরণ, মুখ থেকে রক্তক্ষরণ, গোপনাঙ্গে রক্তের চিহ্ন পাওয়া গিয়েছে। মুখে নখের দাগ, ঘাড়ে, পেটে এবং ঠোঁটের ওপর আঘাতের চিহ্ন মিলেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এমনই ভয়ঙ্কর তথ্য়। (Medical Student Death)

নৃশংস অত্য়াচারের পর খুন তো করা হয়েছেই, সেইসঙ্গে তাঁকে যৌন নির্যাতনও করা হয়ে থাকতে পারে বলে অনুমান। আর খাস কলকাতার বুকে হাসপাতালের মধ্য়ে এই নৃশংস ঘটনা মনে করিয়ে দিচ্ছে আজ থেকে ৫২ বছর আগে মুম্বইয়ের KEM হাসপাতালের মধ্য়ে এরকমই একটি ভয়ঙ্কর-নির্মম-নৃশংস ঘটনার কথা।

১৯৭৩ সালের ২৭ নভেম্বর মুম্বইয়ের কিংস এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের (KEM) নার্স ২৫ বছর বয়সী অরুণা রামচন্দ্র শানবাগের ওপর চড়াও হয় ওই হাসপাতালেরই ওয়ার্ড-বয় সোনলাল। অরুণা যখন পোশাক বদলাচ্ছিলেন তখন আচমকাই অরুণার উপর ঝাঁপিয়ে পড়ে সে। কুকুরের চেন দিয়ে অরুণার গলা বেঁধে তাঁকে ধর্ষণ করা হয়।

আরও পড়ুন: RG Kar Medical Student Death: সাইকেলে জামা-কাপড় ফেরি করে টিউশন পৌঁছে দিতেন মেয়েকে, RG কর হারিয়ে দিল চিকিৎসক তরুণীর মা-বাবাকে

পরের দিন সকালে যখন অরুণাকে উদ্ধার করা হয়, তিনি সংজ্ঞাহীন। হাসপাতালের মেঝে ভেসে যাচ্ছে রক্তে। কুকুর বাঁধার চেন এত জোরে চেপে বসেছিল অরুণার গলা ও ঘাড়ে যে, আট ঘণ্টার জন্য তাঁর মস্তিষ্কে রক্ত পৌঁছয়নি। এরপরই কোমায় চলে যান অরুণা। মৃত্যুর আগে পর্যন্ত চার দশক ধরে কোমাতেই ছিলেন তিনি।

ওই হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডের একটি বেডে থাকতেন অরুণা। KEM হাসপাতালের ডাক্তার, নার্সরা চার দশক ধরে তাঁর উপরে নজর রাখতেন।তাঁকে টিউব দিয়ে খাওয়ানো হত, নিয়মিত পরিষ্কার করা হত। ফলে চার দশক ধরে কোমায় থাকলেও ‘বেড সোর’ হয়নি অরুণার। সেই ওয়ার্ড-বয় সোহনলাল পরে অভিযুক্ত হয় চুরি ও খুনের চেষ্টার অভিযোগে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল না বলে সাত বছর জেল খেটে ছাড়া পেয়ে যায় সে।

১০ বছর বয়সে বাবাকে হারানো অরুণা। কর্নাটকের হলদিপুর থেকে মুম্বইয়ের পারেলের KEM হাসপাতালে নার্সিংয়ের ট্রেনিং নিতে গেছিলেন।মকিছু দিন পর এই হাসপাতালেরই এক ডাক্তারের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই জীবনে নেমে আসে বিপর্যয়।ম২০০৯ সালে সুপ্রিম কোর্টে পরোক্ষে অরুণার স্বেচ্ছামৃত্যুর আর্জি জানান সমাজকর্মী পিঙ্কি বিরানি।মতাঁর আর্জি ছিল, যে লাইফ-সাপোর্ট ব্যবস্থায় অরুণাকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, তা তুলে নিয়ে অরুণার মৃত্যুকে ত্বরান্বিত করা হোক।

কিন্তু হাসপাতালের চিকিৎসক, নার্সরা পিঙ্কির আর্জির তীব্র বিরোধিতা করেন।ম২০১১ সালে সুপ্রিম কোর্ট পিঙ্কির আর্জি খারিজ করে দেয়। শেষ পর্যন্ত ২০১৫ সালের ১৮ মে মৃত্য়ু হয় অরুণার। সমাপ্তি ঘটে তাঁর ভয়ঙ্কর কষ্টে ভরা জীবনের।

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget