এক্সপ্লোর
নানুরে শঙ্করী বাগদি খুনে গ্রেফতার আরও ২
এই নিয়ে নানুর খুনে ধৃতের সংখ্যা হল ৩।

বীরভূম: বীরভূমের নানুরে শঙ্করী বাগদি খুনে গ্রেফতার আরও ২। ধৃতদের নাম জয়দেব বাগদি ও আদিত্য বাগদি। এই নিয়ে নানুর খুনে ধৃতের সংখ্যা হল ৩। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ওই ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম এফআইআরে রয়েছে বলেও দাবি পুলিশের। সোমবার নানুরের হাটসেরান্দী গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শঙ্করী বাগদির। ঘটনার পর গ্রেফতার হয় মঙ্গলা বাগদি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় বলে দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার করে রাজ্যের শাসক দল।
Before You Go
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















