এক্সপ্লোর

২০১৬-র ঢাকায় হোলি আর্টিজান বেকারির সন্ত্রাসবাদী হামলায় জামাতুল মুজাহিদিনের সাত সদস্যকে মৃত্যুদণ্ড ট্রাইব্যুনালের

৫ সন্ত্রাসবাদী সেদিন হোলি আর্টিজানে উপস্থিত লোকজনকে পণবন্দি করে নির্বিচারে গোলাগুলি চালায়। ভারত, ইতালি, জাপানের ১৭ নাগরিক সহ ২০ পণবন্দি নিহত হয়। ১২ ঘন্টা ধরে জঙ্গি দলটির সঙ্গে গুলির লড়াই হয় নিরাপত্তাবাহিনীর। ৫ জঙ্গিই খতম হয় কম্যান্ডোদের গুলিতে। ২জন নিরাপত্তাকর্মীও নিহত হন।

ঢাকা: ২০১৬-র ১ জুলাই ঢাকার অভিজাত হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ সংগঠনের সাত সদস্যকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের বিশেষ সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল। সেদিনের ভয়াবহ সন্ত্রাসে নিহত হয়েছিলেন ২০-র বেশি, যাঁদের অধিকাংশই বিদেশি। ওই বেনজির আক্রমণের ছক, পরিকল্পনা তৈরি, বোমা বানানো ও হত্যা সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে সাতজন। অষ্টম অভিযুক্ত অব্যাহতি পেয়েছে। ট্রাইব্যুনালের বিচারক মুজিবর রহমান কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা ভিড়েঠাসা আদালতকক্ষে দোষীদের সাজা ঘোষণা করেন বুধবার। নিজেদের নির্দোষ দাবি করে তারা সাজার বিরুদ্ধে আবেদন করতে পারবে। ৫ সন্ত্রাসবাদী সেদিন হোলি আর্টিজানে উপস্থিত লোকজনকে পণবন্দি করে নির্বিচারে গোলাগুলি চালায়। ভারত, ইতালি, জাপানের ১৭ নাগরিক সহ ২০ পণবন্দি নিহত হয়। ১২ ঘন্টা ধরে জঙ্গি দলটির সঙ্গে গুলির লড়াই হয় নিরাপত্তাবাহিনীর। ৫ জঙ্গিই খতম হয় কম্যান্ডোদের গুলিতে। ২জন নিরাপত্তাকর্মীও নিহত হন। ঘটনার পরই ইসলামিক স্টেট (আইএস)জঙ্গি গোষ্ঠী তার দায় নিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দাবি খারিজ করে জানান, বাংলাদেশের মাটিতে কোনও অস্তিত্বই নেই ওদের, কোনও ঘরোয়া জঙ্গি সংগঠনই হোলি আর্টিজানের হামলায় জড়িত। তদন্তে উঠে আসে, হামলাস্থলে নিহত ৫ বন্দুকধারী সহ ২১ জন গোটা সন্ত্রাসে যুক্ত। ট্রাইব্যুনালের পুরো রায় পাওয়া না গেলেও জানা গিয়েছে যে, বিচারক বলেছেন, দোষীরা এমন বড় ধরনের জঙ্গি হামলার, যাতে বিদেশিদের টার্গেট করে হত্যা করা হয়েছে, প্ল্যান কার্যকর করে দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের পরিপন্থী কাজ করেছে। যে আটজনের বিচার হয়েছে, তারা বাদে আরও ৮ সন্দেহভাজন হামলার পর নিরাপত্তাবাহিনীর বিভিন্ন অভিযানে খতম হয়। বাংলাদেশে বেশ কয়েক বছর ধরেই ইসলামের শত্রু বলে দেগে দিয়ে অনেকের ওপর সন্ত্রাসবাদী হামলা চলছে। হোলি আর্টিজান বেকারিতে বড়সড় হামলা করা হয়।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget