এক্সপ্লোর

বিতর্কিত ভূখণ্ড নিয়ে যুদ্ধ বাধল আজারবাইজান ও আর্মানিয়ার মধ্যে, মৃত অন্তত ২৩

এর আগে জুলাইয়ে নাগর্নো-কারাবাখ নিয়ে দু’দেশের সংঘর্ষ হয়, তাতে মারা যান অন্তত ১৬ জন। এ নিয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়, তাতে ওই এলাকার পুনর্দখলের ডাক দেওয়া হয়।

নয়াদিল্লি: বিতর্কিত বিচ্ছিন্নতাবাদী এলাকা নাগর্নো-কারাবাখ নিয়ে এশিয়ার ২ রাষ্ট্র আজারবাইজান ও আর্মানিয়ার মধ্যে যুদ্ধ বেধে গেল। সাধারণ মানুষ ও দু’পক্ষের সেনা মিলিয়ে গতকাল অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে, আহত ১০০-র বেশি। রাষ্ট্রসঙ্ঘ যত তাড়াতাড়ি সম্ভব সংঘর্ষে ইতি টেনে পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন করেছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১৬ জন আর্মানীয় বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা। অন্তত একজন আর্মানীয় মহিলা ও এক শিশুরও মৃত্যু হয়েছে। আর্মনীয় বিচ্ছিন্নতাবাদীদের কামানের গোলায় আজারবাইজানের এক পরিবারের ৫ জন মারা গিয়েছেন বলে খবর। আর্মেনিয়ার অভিযোগ, আজারবাইজান আকাশপথে ও কামান দেগে তাদের ওপর হামলা চালিয়েছে, পাল্টা জবাবে তারা গুলি করে নামিয়েছে আজারবাইজানের একাধিক জঙ্গি হেলিকপ্টার, ধ্বংস করেছে একাধিক ট্যাঙ্ক। এলাকায় জারি হয়েছে সেনা আইন। উল্টোদিকে আজারবাইজান বলেছে, আর্মানিয়ার গোলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে তারা। আর্মানিয়া ও আজারবাইজান এলাকার দীর্ঘদিনের কিছু অমীমাংসিত সমস্যা আছে। ককেসাস পর্বতমালার এই সব বিতর্ক ৩০ বছরের বেশি সময় ধরে চলছে, মাঝে মাঝে দু’পক্ষের সংঘর্ষ হয়। সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার পর বিচ্ছিন্ন হয়ে পড়ে নাগর্নো-কারাবাখ এলাকা, আশির দশক থেকে ১৯৯৪-এর মাঝামাঝি পর্যন্ত এ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ চলে। এরপর হয় যুদ্ধবিরতি। কিন্তু আজারবাইজান এই স্থিতাবস্থা মানতে চায় না, উল্টোদিকে আর্মানিয়ার চেষ্টা, স্থিতাবস্থা জারি রাখা। ফলে এখনকার এই সংঘর্ষ। এর আগে জুলাইয়ে নাগর্নো-কারাবাখ নিয়ে দু’দেশের সংঘর্ষ হয়, তাতে মারা যান অন্তত ১৬ জন। এ নিয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়, তাতে ওই এলাকার পুনর্দখলের ডাক দেওয়া হয়। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার ডাক দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ওয়াশিংটন চেষ্টা করছে, যত তাড়াতাড়ি সম্ভব যাতে বিতর্কিত নাগর্নো-কারাবাখ এলাকার উত্তেজনা কমানো যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget