এক্সপ্লোর

Jammu and Kashmir News: জম্মু ও কাশ্মীরে নিষিদ্ধ হল ২৫টি বই, দোকানের পাশাপাশি, বইমেলাতেও তল্লাশি পুলিশের

Book Ban in Jammu And Kashmir: লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নির্দেশেই এমন সিদ্ধান্ত বলে বিবৃতিতে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্রবিভাগের প্রধান সচিব চন্দ্রকর ভারতী।

নয়াদিল্লি: চাইলেই আর যে কোনও বই পড়তে পারবেন না উপত্যকাবাসী। জম্মু ও কাশ্মীরে নিষিদ্ধ হল ২৫টি বইয়ের মুদ্রণ। জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র বিভাগ এই নির্দেশিকা জারি করেছে। অরুন্ধতী রায়, এজি নুরানির লেখা বইও রয়েছে সেই তালিকায়। বলা হয়েছে, ওই বইগুলি ‘মিথ্যে ভাষ্য’ ছড়ায়, ‘বিচ্ছিন্নতাবাদী’ ভাবনায় উস্কানি জোগায়। বইয়ের মুদ্রণে এই নিষেধাজ্ঞা চাপিয়ে আসলে জম্মু ও কাশ্মীরের ভাবনাচিন্তাকে সেন্সর করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। যদিও  মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দাবি, এই সিদ্ধান্তে তাঁর কোনও ভূমিকা নেই। (Jammu and Kashmir News)

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নির্দেশেই এমন সিদ্ধান্ত বলে বিবৃতিতে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্রবিভাগের প্রধান সচিব চন্দ্রকর ভারতী। বিবৃতিতে বলা হয়, ‘সরকারের নজরে এসেছে যে, কিছু সাহিত্য ভুয়ো ভাষ্য ছড়ায়, জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদে উস্কানি জোগায়। যুবসমাজের মনে গভীর প্রভাব ফেলছে এই সব বই, নিজেদের ভুক্তভোগী মনে করছে তারা, নিজেদের শিকার মনে করছে তারা, সন্ত্রাসবাদকে বীরত্ব ভেবে বসছে’। (Book Ban in Jammu And Kashmir)

গত ৫ অগাস্ট ২৫টি বই নিষিদ্ধের কথা জানানো হয়। এর পর উপত্যকার দোকানে দোকানে তল্লাশি শুরু হয়। শ্রীনগরে প্রায় একডজন বইয়ের দোকানে হানা দেয় পুলিশ। চিনার বুক ফেস্টিভ্যালেও তল্লাশি চলে। সেখানে প্রায় ২০০ বইয়ের স্টল বসেছিল। ঘটনাচক্রে ন'দিন ব্যাপী ওই বইমেলার উদ্বোধনও করেন লেফটেন্যান্ট গভর্নর। তল্লাশি চলে জম্মু ও কাশ্মীরের অন্যত্রও।

জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দফতরের দাবি, এই সব বই ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে, সন্ত্রাসবাদীদের নায়ক হিসেবে তুলে ধরেছে, নিরাপত্তাবাহিনীকে খলনায়ক বানিয়েছে, ধর্মীয় মৌলবাদে উস্কানি জুগিয়েছে, সন্ত্রাস ও হিংসায় মদত জুগিয়েছে, উপত্যকাকে গোটা দেশের থেকে আলাদা করে দিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার আওতায় এই ২৫টি বই ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের জন্যও ঝুঁকিপূর্ণ বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে, এই ২৫টি বইয়ের মুদ্রণ একেবারে নিষিদ্ধ। 

কাশ্মীর নিয়ে দেশ-বিদেশের যে ২৫টি বইয়ের মুদ্রণ নিষিদ্ধ করা হয়েছে, সেগুলি হল, Human Rights Violations in Kashmir , Kashmiris Fight for Freedom, Colonizing Kashmir: State-Building under Indian Occupation, Kashmir Politics and Plebiscite, Do You Remember Kunan Poshpora, Mujahid ki Azan, Al Jihadul fil Islam, Independant Kashmir, Resisting Occupation in Kashmir, Between Democracy and Nation: Gender and Militarisation in Kashmir, Contested Lands, In Search of a Future: The Story of Kashmir, Kashmir in Conflict: India, Pakistan and the Unending War, The Kashmir Dispute: 1947-2012, Kashmir at the Crossroads: Inside a 21st-Century Conflict, A Dismantled State: The Untold Story of Kashmir after Article 370, Resisting Disappearance: Military Occupation & Women’s Activism in Kashmir, Confronting Terrorism, Freedom in Captivity: Negotiations of belonging along Kashmiri Frontier, Kashmir: The Case for Freedom, Azadi, USA and Kashmir, Law & Conflict Resolution in Kashmir, Tarikh-i-Siyasat Kashmir, Kashmir & Future of South Asia. এর মধ্যে বুকার পুরস্কার পাওয়া অরুন্ধতী রায়ের লেখা Azadi বইটি রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হতেই মুখ খুলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর। তাঁর বক্তব্য, “লেফটেন্যান্ট গভর্নর নিষেধাজ্ঞা চাপিয়েছেন। যে দফতরকে তিনি নিয়ন্ত্রণ করেন, তার মাধ্যমে। আমি কখনও বই নিষিদ্ধ করিনি, করবও না।” বই নিষিদ্ধের বিরুদ্ধে সরব হয়েছে অ্যামনেস্টি ইন্ডিয়াও। তাদের দাবি, যে বইগুলি নিষিদ্ধ করা হয়েছে, সেগুলি কোনও ভাবেই সন্ত্রাসে উস্কানি জোগায়নি, বরং মানবাধিকার লঙ্ঘনের কথা বলেছে, সরকারের সমালোচনা করেছে। মানুষের কাছে যাতে তথ্য না পৌঁছয়, তার জন্যই বইগুলি নিষিদ্ধ করা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের আওতায় পড়ে বলেও জানিয়েছে তারা।

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget