এক্সপ্লোর

মহরমের তাজিয়া ছুঁলো হাই-ভোল্টেজ তারে, বিদ্যুৎস্পৃষ্ট ১২, মৃত ৩, দেখুন সেই মুহূর্তের ভিডিও

Electrocuted During Muharram : মহররম উপলক্ষে বের হওয়া একটি তাজিয়া মিছিল হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা লাগে। ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

মধ্যপ্রদেশ : শুক্রবার পালিত হয়েছে মহরম। ইসলাম ধর্মের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাসই হল মহরম। দেশ জুড়ে বহু রাজ্যে পালিত হয়েছে দিনটি। কিন্তু এই আনন্দের দিনে একটি ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা হাটনারা গ্রামের মানুষদের। মধ্যপ্রদেশের রতলাম জেলার হাটনারা গ্রামে মহররমের মিছিলের সময় একটি তাজিয়া হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। আর এরপর ঘটে যায় বড় বিপত্তি। 

সূত্রের খবর, মহরমের মিছিলটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় তাজিয়ার একেবারে উপরের অংশ হাই-ভোল্টেজের বিদ্যুৎ তারের সংস্পর্শে আসায় ঘটে যায় বড় দুর্ঘটনা। বিদ্যুৎ-এর সংস্পর্শে আসতেই ইলেকট্রিক শক লাগে তাজিয়া বহনকারী মানুষদের। জ্বলে ওঠে তাজিয়াটি। প্রায় ১২ জন আগুনে ঝলসে যান। আহতদের সবাইকে দ্রুত রতলাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি নয়জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। মৃত ৩ জনের নাম হল রশিদ খান, সাদ্দু হুসেন ও আরবাজ খান।

কী জানিয়েছে প্রশাসন ?

অতিরিক্ত পুলিশ সুপার বিবেক কুমার লাল বলেছেন, আহতদের রতলাম মেডিকেল কলেজে চিকিৎসা করা হচ্ছে। কীভাবে ঘটল এই ঘটনা ? কার অবহেলার জন্য এই বিদ্যুৎপৃষ্ট? পুলিশ প্রশাসন ঘটনাটির এই সব দিক খতিয়ে দেখছে। বিবেক কুমার আরও জানান, ''ঘটনাটি মর্মান্তিক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যেই তিনজন মারা গেছেন এবং বাকি আহতদের চিকিৎসা চলছে। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।''

স্থানীয়দের কী অভিযোগ ?

স্থানীয় বাসিন্দাদের মতে, মহররমের মিছিলটি প্রতি বছর একই পথ দিয়ে যায় এবং মধ্যপ্রদেশ বিদ্যুৎ বোর্ডের (এমপিইবি) কর্মীরা মিছিলের সঙ্গে থাকেন। যাতে তাজিয়াটি ওভারহেড লাইনের নিচ দিয়ে যাওয়ার সময় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া যায়। তাদের দাবি, এ বছরও লাইনম্যানরা উপস্থিত ছিলেন। তারপরও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি, যার ফলে এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেছেন যে, ১১ কেভি হাই-ভোল্টেজ লাইনটি গ্রামের মাঝখান দিয়ে অস্বাভাবিকভাবে নিচু দিয়ে গেছে, যার ফলে এর নিচ দিয়ে বাস ও ট্রাকেরও চলাচল করতে অসুবিধা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তাঁরা বিদ্যুৎ লাইনটি স্থানান্তর অথবা এর উচ্চতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
CJP Protest : যন্তর মন্তরে ঢুকে কী কী ঘটিয়েছেন সৌরভ, আশুতোষরা? কেন তাঁদের পাঠানো হল তিহাড়ে ? যা জানাল পুলিশ
যন্তর মন্তরে ঢুকে কী কী ঘটিয়েছেন সৌরভ, আশুতোষরা? কেন তাঁদের পাঠানো হল তিহাড়ে ? যা জানাল পুলিশ
Cockroach Janta Party: সৌরভ-আশুতোষের গ্রেফতারিতে মোদিকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রধানমন্ত্রী পদের যোগ্যই নন’
সৌরভ-আশুতোষের গ্রেফতারিতে মোদিকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রধানমন্ত্রী পদের যোগ্যই নন’
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget