এক্সপ্লোর

Gulmarg Terror Attack: ভূস্বর্গে ফের সেনার গাড়িতে জঙ্গি হামলা, শহিদ দুই জওয়ান সহ ৪

Jammu & Kashmir: এক সপ্তাহের মধ্যেই এই নিয়ে জম্মু ও কাশ্মীরে চারবার হামলা চালাল জঙ্গিরা। গুলমার্গে সেনার গাড়িতে হামলা চালিয়ে দুই জন সহ চারজনকে খুন করল অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা।

গুলমার্গ: ভূস্বর্গে ফের ভারতীয় সেনার (Indian Army) গাড়িতে হামলা চালাল জঙ্গিরা (Terror Attack)। যার জেরে শহিদ হয়েছেন ১৮ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের দুই জওয়ান সহ চারজন। জখম হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের গুলমার্গ (Gulmarg) জেলার বারামুল্লার সীমান্ত সংলগ্ন নাগিন পোস্টের কাছে বুটাপাথরি এলাকায়।

বৃহস্পতিবার সকালেই পুলওয়ামার ত্রাল এলাকার বাতাকুন্দ গ্রামে উত্তরপ্রদেশের এক পরিযায়ী শ্রমিককে গুলি করেছিল জঙ্গিরা। তাদের খোঁজে তল্লাশি চলার মাঝেই অজ্ঞাত পরিচয়ের জঙ্গিদের গুলিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই জওয়ান ও ২ জন মালবাহকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রশাসন সূত্রে দুই মালবাহকের নাম জানা গেছে। তাঁরা হলেন নৌসারা এলাকার মুস্তাক আহমেদ চৌধুরী ও বারনাটে বনিয়ার এলাকার মানজুর আহমেদ মীর। এছাড়া জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন উরির বাসিন্দা বাসরাত আলি। 

সূত্রের খবর, সীমান্তের ওপার থেকে সম্ভবত ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা। সেই সময় আচমকা সেনার গাড়ি সেখানে পৌঁছে যাওয়ায় তারা গুলি চালায়। ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে টুইট করে জানানো হয়, বারামুল্লার বুটাপাথরি এলাকায় ভারতীয় সেনা ও জঙ্গিদের মাঝে গুলির লড়াই চলছে।

জঙ্গি হামলার তীব্র নিন্দা করে জম্মু ও কাশ্মীরের রবীন্দর রায়না বলেন, কাপুরুষ পাকিস্তানি জঙ্গিরা ভারতীয় সেনার গাড়িতে হামলা চালিয়েছে। পুলিশ ও সেনা তল্লাশি শুরু করেছে। জঙ্গিদের এর চরম মূল্য চোকাতে হবে। জম্মু ও কাশ্মীরের শান্তি এবং সৌভ্রাতৃত্বের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান। এই জঙ্গিদের যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার অফিস থেকে টুইট করা হয়, বুটাপাথরি সেক্টরে জঘন্য জঙ্গি হামলা সম্পর্কে উচ্চপদস্থ সেনা আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের এই হামলার যোগ্য জবাব দিয়ে জঙ্গিদের খতম করার নির্দেশ দেওয়া হয়েছে। অপারেশন চলছে। আমাদের শহিদদের বলিদান বৃথা যাবে না। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যাঁরা জখম হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget