এক্সপ্লোর

জঙ্গি সন্দেহে দিল্লি থেকে গ্রেফতার ৫, আইএসআই যোগের আশঙ্কা পুলিশের

দিল্লি পুলিশের বিশেষ সেলের ডিসিপি প্রমোদ কুশওয়াহা বলেন, পঞ্জাব এবং কাশ্মীরের দুটি দলকে আটক করা হয়েছে। পঞ্জাবের দলটি খুনের ঘটনার সঙ্গে জড়িত। কাশ্মীরের ৩ সন্দেহভাজন ড্রাগ বিক্রির সঙ্গে যুক্ত ছিল।

নয়াদিল্লি: জঙ্গি সন্দেহে দিল্লি থেকে গ্রেফতার করা হল ৫ জনকে। দিল্লি পুলিশের বিশেষ সেল এদিন শকরপুর এলাকা থেকে এনকাউন্টার করে আটক করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ২ জন পঞ্জাবের, ৩ জন কাশ্মীরের বাসিন্দা। এদের প্রত্যেকের আইএসআই এবং খালিস্তানপন্থী লোকজনের সঙ্গে যোগ আছে বলে অনুমান পুলিশের। দিল্লি পুলিশের বিশেষ সেলের ডিসিপি প্রমোদ কুশওয়াহা বলেন, পঞ্জাব এবং কাশ্মীরের দুটি দলকে আটক করা হয়েছে। পঞ্জাবের দলটি খুনের ঘটনার সঙ্গে জড়িত। কাশ্মীরের ৩ সন্দেহভাজন ড্রাগ বিক্রির সঙ্গে যুক্ত ছিল। দিল্লি থেকে এনকাউন্টার করে তাদের গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারি প্রমাণ করে কীভাবে কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে খালিস্তানী শক্তিগুলির যোগসাজশ তৈরি হয়েছে।  তাঁর কথায়, কাশ্মীরের যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তারা হিজবুল মুজহিদ্দিনের হয়ে কাজ করত সেটা বলাই যায়। তাদের পাকিস্তানে ঘাঁটি আছে। একইসঙ্গে পাক অধিকৃত কাশ্মীরেও ঘাঁটি তৈরি করেছে তারা। আইএসআই দুয়ের মধ্যে সংযোগ  স্থাপনের চেষ্টা করছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে দুই ব্যক্তি শৌর্য চক্র পুরষ্কার প্রাপ্ত পঞ্জাবের বলবিন্দর সিংহ হত্যাকাণ্ডে জড়িত। পঞ্জাবের তরন তারন জেলায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বলবিন্দরের। ডিসিপি প্রমোদ কুশওয়াহা বলেন, ধৃতদের মধ্যে ২ জন বলবিন্দরকে হত্যা করে। তাদের নাম গুরজিত সিংহ ভুরা এবং সুখদীপ। পঞ্জাব পুলিশ ওই ঘটনার তদন্ত করছে। তারা স্বীকার করেছে যে অস্ত্রগুলি এদিন বাজেয়াপ্ত করা হয়েছে,তা দিয়েই খুন করা হয়েছিল বলবিন্দর সিংহকে। পুলিশের বক্তব্য, মূলত দুটি উদ্দেশ্যে পঞ্জাবে খুনের চক্রান্ত করা হয়। এক, সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য, দুই, যারা জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাঁদের মুখ বন্ধ করার জন্য। দিল্লি পুলিশের বিশেষ সেলের দেওয়া তথ্য অনুযায়ী, বলবিন্দর সিংহ হত্যাকান্ডের সঙ্গে জড়িত ওই দুই ব্যক্তি সুখমিত এবং অন্য দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত। এই দুষ্কৃতীদের আইএসআইয়ের সঙ্গে যোগ আছে। এই অভিযানে অস্ত্র ছাড়াও মাদক উদ্ধার করা হয়েছে। ৩টি বন্দুক সহ ২ কিলো হেরোইন, ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তবে কৃষক আন্দোলনের সঙ্গে যোগ নেই বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

ভিডিও

Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহর।Shyamaprashad Mukherjee
TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের
CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget