এক্সপ্লোর

পাকিস্তানে আদালতের বাইরে তিন বিস্ফোরণে হত ৭, সংঘর্ষে খতম ৩ সন্ত্রাসবাদীও,দায় নিল তালিবান

পেশোয়ার: এক বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবার বিস্ফোরণ পাকিস্তানে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাড্ডা জেলার আদালতের বাইরে মঙ্গলবার আত্মঘাতী বিস্ফোরণ ও জঙ্গিদের গুলিতে অন্তত ৭ জন নিহত হয়েছেন, জখম ২১ জন। টাঙ্গি এলাকায় ওই আদালতে ঢোকার চেষ্টা করে তিন সশস্ত্র, আত্মঘাতী জঙ্গি। তারা গুলি চালায়, গ্রেনেড বিস্ফোরণও ঘটায়। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও। খতম হয় তিনজনই। জামাত-উল-আহরার নামে পাকিস্তানি তালিবানের একটি গোষ্ঠী দায় নিয়েছে বিস্ফোরণের। তবে সরকারি অফিসাররা জানিয়েছেন, আদালতের প্রবেশ দরজায় নিহত হয় এক জঙ্গি। দ্বিতীয়জন আদালতের ভিতরে ঢুকে গুলিতে প্রাণ হারায়। তৃতীয়জন শরীরে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। বিচারক ও আইনজীবীরা সকলেই সুরক্ষিত আছেন বলে জানিয়েছেন চারসাড্ডার ডেপুটি কমিশনার। তিনি বলেছেন, নিরাপত্তার কড়াকড়ি থাকায় আত্মঘাতী মানববোমারা আদালতকক্ষের ভিতরে ঢুকতে পারেনি, ঢুকে গেলে ভয়াবহ বিপর্যয় ঘটে যেত। ঘটনাস্থলে তল্লাশি চলছে। চারসাড্ডায় অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে প্রায় ৩০ কিমি দূরে পেশোয়ার থেকে। সেখানকার লেডি রিডিং হাসপাতালে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গত বৃহস্পতিবারই পাকিস্তানের সিন্ধ প্রদেশের সুফি ধর্মস্থানে আত্মঘাতী মানববোমা বিস্ফোরণ ঘটায়। কমপক্ষে ৮৮ জন প্রাণ হারায়। তারপরই সন্ত্রাস দমন অভিযানে ঝাঁপিয়ে পড়ে পাক সেনা। তাদের দাবি, দেশজুড়ে জঙ্গিদের বিরুদ্ধে চলতে থাকা অভিযানে ১৩০-এর বেশি সন্ত্রাসবাদী খতম হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !

ভিডিও

Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের
Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget