এক্সপ্লোর

স্বাস্থ্যসাথী কার্ডই হয়ে উঠল সঞ্জীবনী, অস্ত্রোপচারের পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন বীরভূমের চা বিক্রেতা

অবস্থার অবনতি হওয়ায় বর্ধমানে রেফার করা হয়। কিন্তু আর্থিক অনটনের জেরে সেই সামর্থটুকুও ছিল না সাউ পরিবারের। এগিয়ে আসে সিউড়ি পুরসভা।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ভোটের আগে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী নিয়ে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী চাপানউতোর। কিন্তু সেই ‘স্বাস্থ্যসাথী কার্ড’ই সঞ্জীবনী হয়ে দাঁড়াল সিউড়ির চা বিক্রেতা বছর ৪০-এর টিঙ্কু সাউয়ের কাছে। দুটো ছোট ছোট ছেলে-মেয়ে, আর স্ত্রী। নুন আনতে পান্তা ফুরনোর সংসারে একমাত্র আয় বলতে ছোট্ট চায়ের দোকান! রবিবার সেই দোকান থেকে ফেরার পথেই একটি স্কুটারের ধাক্কায় গুরুতর জখম হন চা বিক্রেতা। তড়িঘড়ি ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে।

অবস্থার অবনতি হওয়ায় বর্ধমানে রেফার করা হয়। কিন্তু আর্থিক অনটনের জেরে সেই সামর্থটুকুও ছিল না সাউ পরিবারের। এগিয়ে আসে সিউড়ি পুরসভা। তৃণমূল নেতা তথা সিউড়ি পুরসভার প্রশাসক অঞ্জন করের তত্‍পরতায় মঙ্গলবার স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয় টিঙ্কুর। আর সেই কার্ড নিয়ে এদিনই সিউড়ির এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। স্ত্রী তপসী সাউ এবিপি আনন্দকে জানান, ‘‘খুব সমস্যায় পড়েছিলাম ৷ আমার স্বামীকে সিউড়ি থেকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয় ৷ আমি দাদাদের কাছে যাই ৷ সবাই সহযোগীতা করায় একদিনের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড হাতে পাই ৷ এরপর আমার স্বামীর অস্ত্রোপচার হয় ৷ আমাদের ছোট চায়ের দোকান ৷ আমাদের পক্ষে চিকিৎসার খরচ দেওয়া সম্ভব নয় ৷ দরখাস্ত করার সঙ্গে সঙ্গেই স্বাস্থ্যসাথী কার্ড হাতে পাই ৷ আমার স্বামী এখন সুস্থ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ ৷’’

স্বাস্থ্যসাথী কার্ডই হয়ে উঠল সঞ্জীবনী, অস্ত্রোপচারের পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন বীরভূমের চা বিক্রেতা

কিন্তু প্রশ্ন হচ্ছে, জেলা সদর হাসপাতালেই কেন অস্ত্রোপচার করা গেল না! সমালোচনার সুর বিজেপির গলায়। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, ‘‘জেলায় কোনও হাসপাতালে ডাক্তার নেই। স্বাস্থ্যসাথীর নামে ভাওতাবাজি চলছে।’’ অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছেন ওই ব্যক্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: NIA-র হাতে গ্রেফতার সওকত মোল্লা, তাঁর ছেলে ইমরান মোল্লার কাছেও পৌঁছল নোটিস
NIA-র হাতে গ্রেফতার সওকত মোল্লা, তাঁর ছেলে ইমরান মোল্লার কাছেও পৌঁছল নোটিস
Odisha News: ৬ হাজার মাস-মাইনে থেকে ২ কোটির সম্পত্তি ! সরকারি ইঞ্জিনিয়ারের হিসেব বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ
Odisha News: ৬ হাজার মাস-মাইনে থেকে ২ কোটির সম্পত্তি ! সরকারি ইঞ্জিনিয়ারের হিসেব বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ
West Bengal News Live: দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম, কামারহাটিতে গাড়ি ঘিরে বিক্ষোভ
দক্ষিণেশ্বরে মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ডিম, কামারহাটিতে গাড়ি ঘিরে বিক্ষোভ
TMC News : গ্রেফতার তৃণমূলের এই হেভিওয়েট কাউন্সিলর ! চোর চোর স্লোগান থানার বাইরে
গ্রেফতার তৃণমূলের এই হেভিওয়েট কাউন্সিলর ! চোর চোর স্লোগান থানার বাইরে

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget