এক্সপ্লোর

ঝাড়খণ্ডের এই মন্দিরে কন্যা কামনায় প্রার্থনা করেন দম্পতিরা

মন্দিরটি রয়েছে বোকারো জেলার চাস ব্লকের চাকুলিয়া গ্রামে।

রাঁচি: কন্যা ভ্রূণ হত্যার সমস্যা এখনও রয়েছে ভারতে। মেয়ে সন্তানকে খুন, পরিত্যাগ করার মত ঘটনাও নিয়মিত ঘটে থাকে। ১৯৯০ থেকে এখনও পর্যন্ত দিনের আলো দেখেনি ১ কোটির বেশি কন্যা, ভ্রূণ অবস্থাতেই মেরে ফেলা হয়েছে তাদের। অন্ধকার এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে ঝাড়খণ্ডের একটি মন্দির। স্থানীয় মানুষ এই মন্দিরে জড়ো হন কন্যাজন্মের আকাঙ্খা নিয়ে। মন্দিরটি রয়েছে বোকারো জেলার চাস ব্লকের চাকুলিয়া গ্রামে। মা দুর্গার পুজো হয় এখানে, পুজোর কদিন এখানে জড়ো হন শত শত মানুষ, কন্যার জন্ম চেয়ে প্রার্থনা করেন। প্রতি বছরের মত এবারও ১৫০ বছরের প্রাচীন একটি তামার ঘটস্থাপনার মাধ্যমে শুরু হয়েছে পুজো। কন্যা সন্তান কামনায় সারা বছর এখানে জনসমাগম থাকলেও ভিড় সব থেকে বাড়ে পুজোর দিনগুলোতে। সিদ্ধিদাত্রী দেবী দুর্গার বিশাল মূর্তির সামনে দম্পতিরা কন্যা মুখ দর্শনের আকাঙ্খায় প্রার্থনা করেন। দেবী এখানে জাগ্রত, এই মন্দিরে পুজো দিয়ে বহু মানুষ কন্যালাভ করেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। উপকথা জানাচ্ছে, বছর ১৫ আগে জালিচরণ দুবে নামে এক গ্রামবাসী এই মন্দিরে কন্যা চেয়ে প্রার্থনা করেন, তাঁর ইচ্ছা পূর্ণ হয়। তারপর থেকে এই মন্দিরে চলছে কন্যার আকাঙ্খায় পুজো-প্রার্থনা। কাত্যানী দেবী নামে এক গ্রামবাসী জানিয়েছেন, এখানে পুজো দিয়ে কন্যালাভ হয়েছে তাঁর, মেয়ের নাম রেখেছেন ভবানী। তবে এ বছর করোনার কারণে হইচই অনেক কমে গিয়েছে, ছোট করে চলছে পুজো। তা সত্ত্বেও দূরদূরান্ত থেকে আসছেন মানুষ, মেয়ের জন্ম চেয়ে মায়ের কাছে চলছে প্রার্থনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Covid 19 : ফিরছে করোনা ? এই রাজ্যে মৃত ১, আক্রান্ত আরও ৩, ICU, অক্সিজেন ও ভেন্টিলেটর প্রস্তুত রাখার নির্দেশ
ফিরছে করোনা ? এই রাজ্যে মৃত ১, আক্রান্ত আরও ৩, ICU, অক্সিজেন ও ভেন্টিলেটর প্রস্তুত রাখার নির্দেশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
PM Modi On Gaganyaan: মহাকাশে নজির তৈরির লক্ষ্য, তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, মানুষ পাঠানোর প্রস্তুতি, বড় বার্তা মোদির
মহাকাশে নজির তৈরির লক্ষ্য, তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, মানুষ পাঠানোর প্রস্তুতি, বড় বার্তা মোদির

ভিডিও

Taratala News | ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ২ | মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই খুলছে সুটিয়া-ফাইল? বরুণ বিশ্বাসের বাড়িতে গেল CID | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ১ | বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত প্রভাসই ! | ABP Ananda LIVE
Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget