এক্সপ্লোর

মালদায় বিস্ফোরণে জখম তরুণী, পুলিশি অভিযানে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা

পুলিশ সূত্রে খবর, জমিতে পড়ে ছিল বোমা। তার আঘাতেই আহত হয়েছেন ওই তরুণী। এরপরই পুলিশি অভিযানে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা বোমা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের জালালপুর গ্রামে।

চাঁচল: মালদার চাঁচলে বোমা ফেটে জখম হলেন এক তরুণী। পুলিশি অভিযানে স্থানীয় তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বোমা। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জমিতে পড়ে ছিল বোমা। তার আঘাতেই আহত হয়েছেন ওই তরুণী। এরপরই পুলিশি অভিযানে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা বোমা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের জালালপুর গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, সকালে জমিতে শাক তুলতে গিয়েছিলেন তরুণী। সেখানে দুষ্কৃতীদের ফেলে রাখা বোমা ফেটে তিনি আহত হন। বোমায় আহত তরুণী বেরাফুল খাতুন বলেন, আমি শাক তুলতে গিয়েছিলাম। পায়ে বোমা লেগে ফেটে যায়। তাতেই আহত হয়েছি। স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, কাল রাতে বোমাবাজি হয়েছে। আজ সকালে একজন জখম হল। দুষ্কৃতীরা এসব করছে। আমরা শান্তি চাই।

এরপরই গ্রামে তল্লাশি শুরু করে পুলিশ। আর তাতেই তফিজুদ্দিন শেখ নামে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয় শতাধিক বোমা। শৌচাগারের ভিতর প্লাস্টিকের জারে মজুত ছিল বোমাগুলি। তৃণমূল কর্মী পরিবারের সদস্যরা বোমা পাওয়ার ঘটনা স্বীকার করেছে। তৃণমূল কর্মীর স্ত্রী   নাজেমা বিবি আমার বাড়ি থেকে বোমা মিলেছে, আমার স্বামী তৃণমূল করে।

এই নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক দল। মালদার বিজেপি সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরির জন্য বোমা মজুত করছে। উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন করব। তৃণমূল কংগ্রেস মুখপাত্র শুভময় বসু বলেন, এই ঘটনায় দলের কোনও যোগ নেই। পুলিশ আইন অনুযায়ী কাজ করবে। দল পাশে দাঁড়াবে না। ঘটনা প্রসঙ্গে মালদার পুলিশ সুপার জানিয়েছেন, বোমা ফেটে আহত হওয়ার ঘটনার পর পুলিশ তল্লাশি শুরু করে। সূত্র মারফত জানা যায় একজনের বাড়িতে বোমা মজুত রয়েছে। সেখান থেকে বোমা উদ্ধার হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget