এক্সপ্লোর

SIR Controversy: SIR-এ আধার কার্ড গ্রহণ করতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court: বিহার SIR-এ সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না, অভিযোগ কপিল সিব্বলের

কলকাতা: SIR-এ আধার কার্ড গ্রহণ করতেই হবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ SIR সক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নতুন ভোটারের নাম নথিভুক্ত করতে ১২তম নথি হিসেবে গ্রহণ করতেই হবে আধার কার্ড। আধার কার্ডের বৈধতা যাচাই করতে পারবে নির্বাচন কমিশন। নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না আধার কার্ড। তবে, বিহারের SIR সংক্রান্ত মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

আজ, কপিল সিব্বল অভিযোগ করেন, বিহার SIR-এ সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না। আজ মামলা চলাকালীন কপিল সিব্বল বলেন, 'সর্বোচ্চ আদালতের নির্দেশের পরও আধারকে মান্যতা দেওয়া হচ্ছে না। BLO-রা আধার কার্ড নিচ্ছেন না, মৌখিক নির্দেশ দিয়েছে বিহার CEO অফিস। যে সব BLO আধার কার্ড নিয়েছেন, তাঁদের শো কজ করা হয়েছে'। এদিন কপিল সিব্বল সওয়াল করার সময় বলেন,  'নির্বাচন কমিশন যা করছে, সেটা সঠিক নয়। আধার বৈধ কিনা, তা নির্ধারণ করা দরকার'। এই সওয়াল শুনে এদিন বিচারপতি বলেন, 'আমরা বুঝতে পারছি না, কেন বারবার আধারে জোর দিচ্ছেন? আপনি কি বলতে চান যে আধার নাগরিকত্বের প্রমাণ?'

অন্যদিকে, নির্বাচন কমিশনের বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নির্বাচনী প্রক্রিয়ার আগে করা উচিত, এমনটাই মনে করছে দেশের জনগণ। সমীক্ষায় উঠে এল এমনই তথ্য। বিধানসভা নির্বাচনের আগে, ভারতের নির্বাচন কমিশন (ECI) বিহারের ভোটার তালিকা থেকে সমস্ত ত্রুটি অপসারণের জন্য একটি বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রচার চালাচ্ছে। যে কারণে বিহারে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং সমস্ত বিরোধী দলের নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিহার SIR সম্পর্কে বিভিন্ন অভিযোগ তুলছেন।

ইন্ডিয়া টুডে-সি ভোটার মুড অফ দ্য নেশন সার্ভেতে দেখা গিয়েছে, অংশগ্রহণকারীদের বেশিরভাগই বিশ্বাস করেন যে নির্বাচন কমিশনের বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষিত করার জন্য করা হচ্ছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৫৮% উত্তরদাতা বলেছেন যে সংশোধনীটি কেবল নাগরিকদের ভোট নিশ্চিত করার জন্য। তবে, ১৭% মনে করেন যে এটি ক্ষমতাসীন দলকে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে, যেখানে ১২% এটি লাগু করার সময়কে সন্দেহজনক বলে মনে করেছেন।

ইন্ডিয়া টুডে-সিভোটার মুড অফ দ্য নেশন (এমওটিএন) সমীক্ষাটি ১ জুলাই থেকে ১৪ আগস্ট, ২০২৫ সালের মধ্যে সার্ভে হয়েছিল, যেখানে সমস্ত লোকসভা আসনের ৫৪ হাজার ৭৮৮ জন ব্যক্তির উপর সার্ভে করা হয়েছিল। সি ভোটারের নিয়মিত ট্র্যাকার ডেটা থেকে অতিরিক্ত ১ লক্ষ ৫২ হাজার ৩৮ জনের সাক্ষাৎকারও বিশ্লেষণ করা হয়েছিল। সুতরাং, এই এমওটিএন রিপোর্টের জন্য মোট ২ লক্ষ ৬ হাজার ৮২৬ জন উত্তরদাতার মতামত বিবেচনা করা হয়েছিল।  

সেরা শিরোনাম

BJP MP Injured : গাড়ি দুর্ঘটনায় জখম বিজেপি সাংসদ লক্ষ্মী ভার্মা, নিয়ে যাওয়া হল AIIMS-এ
গাড়ি দুর্ঘটনায় জখম বিজেপি সাংসদ লক্ষ্মী ভার্মা, নিয়ে যাওয়া হল AIIMS-এ
INDIA ব্লকে 'ভাঙন' ! আসন পুনর্বিন্যাস নিয়ে মোদি সরকারের পাশেই DMK, খাড়গেদের বৈঠকে নেই NCP-শরদ গোষ্ঠীও 
INDIA ব্লকে 'ভাঙন' ! আসন পুনর্বিন্যাস নিয়ে মোদি সরকারের পাশেই DMK, খাড়গেদের বৈঠকে নেই NCP-শরদ গোষ্ঠীও 
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget