এক্সপ্লোর

Aadhaar Update : আধার কার্ডের কোন সার্ভিসের জন্য কত চার্জ , বেশি চাইলে কী করবেন আপনি ?

আধার কার্ডের আবেদন বা এনরোলমেন্টের জন্য রয়েছে ফিক্সড চার্জ। কার্ডের তথ্য আপডেট করতে গেলেও নিয়মের বাইরে আলাদা চার্জ দিতে হবে না আপনাকে। এরপরও কেউ অতিরিক্ত চার্জ চাইলে কী করবেন আপনি ?

নয়া দিল্লি : আধার কার্ডের আবেদন বা এনরোলমেন্টের জন্য রয়েছে ফিক্সড চার্জ। কার্ডের তথ্য আপডেট করতে গেলেও নিয়মের বাইরে আলাদা চার্জ দিতে হবে না আপনাকে। এরপরও কেউ অতিরিক্ত চার্জ চাইলে কী করবেন আপনি ?

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)বলছে, আধারের জন্য কেউ অতিরিক্ত টাকা চাইলে তিন উপায়ে অভিযোগ জানাতে পারবেন কার্ড হোল্ডার বা গ্রাহক। নিজেদের সরকারি ট্যুইটার হ্যান্ডেল থেকেই গ্রাহকদের সমস্যার সমাধানের উপায় বাতলেছে UIDAI কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কেউ আধার কার্ডের জন্য ফিক্সড চার্জের থেকে বেশি চাইলে ১৯৪৭ নম্বরে ফোন করে অভিযোগ জানান।

রয়েছে ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানোর উপায়। সেক্ষেত্রে help@uidai.gov.in-এ মেইল করে অভিযোগ জানাতে পারেন গ্রাহক। এরপরও রয়েছে অনলাইন অভিযোগের সুবিধা। গ্রাহক কম্পিউটারে সড়গড় হলে resident.uidai.gov.in/file-complaint লিঙ্কে ক্লিক করে জানাতে পারেন অভিযোগ।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)বলছে, ৫-১৫ বয়সিদের জন্য আধার এনরোলমেন্ট অথবা ম্যানডেটরি বায়োমেট্রিক আপডেট (MBU) ফ্রি। ডেমোগ্রাফিক আপডেটের জন্য ফিক্সড ৫০ টাকা দিতে হবে গ্রাহককে। বায়োমেট্রিক আপডেটের(ডেমোগ্রাফিক আপডেট করলে বা না করলে) জন্য দিতে হবে ১০০ টাকা।

তবে কেউ এই চার্জের থেকে বেশি টাকা চাইলে কীভাবে অনলাইনে অভিযোগ দায়ের করবেন আপনি ?

প্রথমে ইউআইডিএআই ওয়েবসাইটে লগ ইন করুন। তারপর uidai.gov.in অথবা resident.uidai.gov.in/file-complaint লিঙ্কে সরাসরি ক্লিক করুন।

১৪ সংখ্যার EID নম্বর তারিখ ও সময়ের সঙ্গে এন্টার করুন।

এবার আপনার নাম ও মোবাইল নম্বর দাখিল করুন

পরে আপনার ই-মেইল আইডি, ঠিকানা , পিন কোড বিস্তারিত লিখুন।

 অভিযোগের টাইপ ও ক্যাটেগরি লিখুন

অভিযোগের বিষয়ে বিস্তারিত লিখুন

এন্টার ক্যাপচা

সাবমিট বাটনে ক্লিক করুন

দেখবেন অভিযোগ জমা পড়ে গেছে।

এখানেই শেষ নয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আরও জানিয়েছে, আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে গেলে কাছের আধার কেন্দ্রে যাওয়াটা আবশ্যিক। কেবল বায়োমেট্রিক অথেনটিকেশেনর পরই নতুন মোবাইল নম্বর রেজিস্টার করতে পারবেন গ্রাহক। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে এই মন্তব্য করেছে আধার অথরিটি। ভুল বা জাল তথ্য দেওয়ার সম্ভাবনা নেই, কারণ এই অথরিটিই গ্রাহককে ইউনিক আইডেন্টিফিকেশেন নম্বর বা (UID)দিয়ে থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Blog: ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
Dharmendra Pradhan : ২ বার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার, শেষে কী কারণে ইস্তফা গ্রহণ ? সামনে এল সত্য
২ বার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার, শেষে কী কারণে ইস্তফা গ্রহণ ? সামনে এল সত্য
Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Kargil Diwas: ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget