বিহারে স্কুলের মধ্যেই লাগাতার ধর্ষণ, অন্তঃসত্ত্বা পঞ্চম শ্রেণির ছাত্রী, গ্রেফতার অভিযুক্ত প্রিন্সিপাল ও শিক্ষক

পটনা: স্কুলের মধ্যেই পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার বেসরকারি স্কুলের প্রিন্সিপাল ও এক শিক্ষক। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে নির্যাতিতার পরিবার অভিযোগ দায়ের করলে, ২ জনকে গ্রেফতার করা হয়। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বিহারে।
খবরে প্রকাশ, সম্প্রতি পেটে অসহ্য যন্ত্রণা হওয়ার কথা বাবা-মাকে জানালে বছর বারোর ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকরা। সেখানে তাকে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, সে তিন সপ্তাহের অন্তঃসত্ত্বা।
পুলিশ জানিয়েছে, কিশোরী তার বয়ানে জানিয়েছে, প্রথমে প্রিন্সিপাল অরবিন্দ তাকে ধর্ষণ করে। এই খবর কোনওভাবে জেনে যায় অপর অভিযুক্ত শিক্ষক। পরে, অভিষেক নামে শিক্ষকও তাকে ধর্ষণ করে।
নির্যাতিতা আরও জানিয়েছে, কপি চেক করার অছিলায় তাকে প্রিন্সিপালের ঘরে ডাকা হতো। সেখানেই দুই অভিযুক্ত তাকে ধর্ষণ করত। পুলিশের দাবি, জেরায় ২ অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিঝধি ও পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Before You Go
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live






















