এক্সপ্লোর

21st July Shahid Diwas: বিজেপিকে যতদিন না দেশ থেকে তাড়াচ্ছি, রাজ্যে রাজ্যে খেলা হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যজুড়ে ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালন, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : বঙ্গ বিধানসভার আগে গোটা রাজ্যে ঘুরে ঘুরে 'খেলা হবে' স্লোগানকে তৃণমূলের ভোটের অস্ত্র করে তুলেছিলেন, এবার আগামী লোকসভার আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি সেই শব্দবন্ধই। তৃণমূলের শহিদ দিবস পালনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারির সুরে বললেন, 'বিজেপিকে যতদিন না দেশ থেকে তাড়াচ্ছি, রাজ্যে রাজ্যে খেলা হবে।' আগামী কয়েকদিনের মধ্যেই নয়াদিল্লি যাচ্ছেন বঙ্গের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, আগামী লোকসভা ভোটকে এখন থেকেই পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই রাজ্যের গণ্ডি টপকে গোটা দেশজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তব্য সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

দিল্লিতে বাদল অধিবেশনের মাঝে শরদ পাওয়ার, পি চিদম্বরমের মতো নেতারা বঙ্গের মুখ্যমন্ত্রীর শহিদ দিবসের বক্তব্য শুনেছেন। আর তাদের সামনেই কিছুদিন আগের সোশ্যালে ট্রেন্ডিং 'বেঙ্গলি প্রাইম মিনিস্টার' প্রসঙ্গ উসকে বিজেপি বিরোধী প্রধান মুখ হওয়ার পথে পা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার চ্যালেঞ্জ ছুড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সব নেতাদের বলছি, ফ্রন্ট তৈরি করুন। পরের সপ্তাহে দু’তিনদিনের জন্য দিল্লি যাব। গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করব। শরদ পাওয়ারদের অনুরোধ, দিল্লিতে বৈঠকের আয়োজন করুন। সেই বৈঠকে আমিও থাকব, আলোচনা হোক।' বিজেপির উদ্দেশে আক্রমণের ঝাঁঝ বাড়ানোর পাশাপাশি বিরোধী ঐক্য গড়ার বার্তায় তিনি জোড়েন, 'বিজেপি শুধু দলকে গুরুত্ব দেয়। জনগণের জন্য কাজ করলেই বাধা দেয়। আমাদের ফ্রন্ট ক্ষমতায় এলে দেশজুড়ে নিখরচায় রেশন-চিকিৎসা। পুরো দেশে এখন বেকারত্ব-হিংসার জেরে হতাশা। আমরা নতুন সরকারের নামে আলো আনব।'

এদিকে, পেগাসাস ফোন ট্যাপিং বিতর্ক নিয়েও বিজেপির উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। সঙ্গে কেন্দ্রীয় সরকারের দুই মন্ত্রীর ফোনও ট্যাপিংয়ের তালিকায় থাকার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁচা, 'নিজেদের মন্ত্রীদেরও ভরসা করে না, এমন দল।' এর মাঝেই তিনি জোড়েন, 'পেগাসাসের নামে আমার-আপনার ফোন ট্যাপ হচ্ছে। আপনি বাড়িতে কখন ঘুমাচ্ছেন সেটাও ফোনে দেখা যাবে। কাউকে ফোন করতে পারি না, ফোন ট্যাপ হয়। আমার ফোন ট্যাপ হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। আমার ফোনের ক্যামেরা ঢেকে দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে বিজেপি। গণতান্ত্রিক অধিকার শেষ করে দিচ্ছে ওরা। মানুষকে হেনস্থা করছে। ওরা একনায়কতন্ত্র চালাচ্ছে। আমি চিদাম্বরমজির সঙ্গে ফোনে কথা পর্যন্ত বলতে পারি না। কারণ, আমার ফোন ট্যাপ হয়ে যাবে। চাইলেও শরদ পাওয়ারজির সঙ্গে কথা বলতে পারি না। দিল্লি বা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও কথা বলতে পারি না। ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলতে পারি না। কেন ? গরিবদের টাকা দেওয়ার পরিবর্তে, গুপ্তচরবৃত্তির জন্য টাকা খরচ করছেন !স্পাইইং, বিটিং, কিলিং অ্যান্ড টকিং টু মাচ, ডুইং নাথিং-এই চলছে।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য-

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget