এক্সপ্লোর

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বাংলার পাঁচ শ্রমিক

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বাংলার পাঁচ শ্রমিক। কাশ্মীরের কুলগামে শ্রমিকদের ক্যাম্পে হামলা।শ্রমিকদের অপহরণ করে নিয়ে গিয়ে খুন।

নয়াদিল্লি: কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলা। নির্বিচারে গুলি করে খুন করা হল বাংলার পাঁচ শ্রমিককে। ৩৭০ ধারা প্রত্যাহারের পর কাশ্মীরের বুকে প্রথম বড়সড় জঙ্গি হামলা।বৃহস্পতিবার সরকারিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখ।তার আগেই কাশ্মীরের বুকে গণহত্যা করল জঙ্গিরা। মঙ্গলবার বিকেলে কেন্দ্রের ব্যবস্থাপনায় শ্রীনগরে ডাল লেকে যখন শিকারা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাংসদরা ভ্রমণে ব্যস্ত, ঠিক তার কয়েকঘণ্টার মধ্যেই ফের রক্তাক্ত হল উপত্যকা। কাশ্মীরে ফের টার্গেট অ-কাশ্মীরিরা। গত ১৫ দিনে উপত্যকায় খুন হলেন ১১ জন অ-কাশ্মীরি। মঙ্গলবার ঘড়িতে তখন সন্ধে সাড়ে সাতটা।দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কাটরাসুতে একটি ভাড়া বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন মুর্শিদাবাদ থেকে যাওয়া ৬ জন নির্মাণ শ্রমিক। পুলিশ সূত্রে খবর, সেইসময় আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ভাড়া বাড়িতে ঢুকে পড়ে জঙ্গিরা। টেনে হিঁচড়ে বের করা হয় ৬ জন শ্রমিককে। অপহরণ করে নিয়ে যাওয়া হয় একটি ফাঁকা জায়গায়। সূত্রের খবর, তখনই শ্রমিকদের নির্বিচারে গুলি করতে শুরু করে জঙ্গিরা। ৫ জন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেলেও একজন পালাতে সক্ষম হন। যদিও ওই শ্রমিকের পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় জহুরুদ্দিন নামে ওই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে নাম জানা গিয়েছে।এরা হলেন কামারউদ্দিন,রফিক আহমেদ,নইম আহমেদ,রফিকুল্লা শেখ,এবং মুরসালিন শেখ। এদিনই কেন্দ্রের উদ্যোগে উপত্যকায় যান ইউরোপীয় ইউনিয়নের ২৭ জনের এক প্রতিনিধিদল। বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তাঁরা। তারইমধ্যে এই জঙ্গি হামলা। জঙ্গি হামলার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছয় জম্মু কাশ্মীর পুলিশ ও আধাসেনা। গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget