এক্সপ্লোর

পাঁচের মধ্যে এক, সাঁই সাইঁ করে পৃথিবীর দিকে ধেয়ে আসছে ১৭১ ফুট চওড়া গ্রহাণু

এক-আধটা নয়, কমপক্ষে অন্তত পাঁচটি গ্রহাণু (নিকটবর্তী বিশ্ব বস্তু বা এনইও) বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে এসেছে বা আসছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)-কে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

ওয়াশিংটন: এক-আধটা নয়, কমপক্ষে অন্তত পাঁচটি গ্রহাণু (নিকটবর্তী বিশ্ব বস্তু বা এনইও) বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে এসেছে বা আসছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)-কে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। নাসা-র সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস)-র তথ্য অনুসারে,বুধবার ভারতীয় সময় দুপুর ২.১৩ টা বা ইস্টার্ন ডেলাইট টাইম (ইডিটি) অনুসারে ভোর ৪.৪৩ টায় ১০৮ ফুট চওড়া ২০২০ কেকে৭ গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে উড়ে গিয়েছে। এরপর সন্ধে ৬.১৭ মিনিট নাগাদ (ইডিটি অনুসারে সকাল ৮.৪৭ টা) ঘন্টায় ১২,০০০ মাইল বেগে পৃথিবীর পাশ দিয়ে উড়ে গিয়েছে ১১৫ ফুট চওড়া ২০২০ কেডি৪ গ্রহাণু। তা পৃথিবীর আড়াই মিলিয়ন মাইল দূর দিয়ে বেরিয়ে গিয়েছে। সবচেয়ে বড় গ্রহাণু ১৪৪ ফুট ব্যাসের ২০২০ কেএফ ঘন্টায় ২৪ হাজার মাইল গতিবেগে রাত সাড়ে নটা নাগাদ উড়ে যাবে। ইডিটি অনুসারে, ওই সময় দুপুর বারোটা। এর পরের গ্রহাণুটি প্রায় ১০৫ ফুট চওড়া। এর নাম ২০২০ কেজেআই। ইডিটি অনুসারে দুপুর ২.৫৭ নাগাদ তা ঘন্টায় ১১ হাজার মাইল বেগে পৃথিবীর পাশ ঘেঁষে বেরিয়ে যাবে। পৃথিবীর কাছ থেকে এর ন্যূনতম দূরত্ব থাকবে ১.৩ মিলিয়ন মাইল। এছাড়াও ১৭১ ফুট ব্যাসের আরও একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। সিএনইওএস-এর তথ্য অনুসারে ২০২০ কেই৪ নামে চিহ্নিত গ্রহাণুটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘন্টায় ২০ হাজার মাইল গতিতে। আর সবচেয়ে ভালো খবর হল, আকার ও গতির নিরিখে ২০২০ কেই৪ যদি আছড়েও পড়ে তাহলেও পৃথিবীর কোন ক্ষতিই হবে না। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই গ্রহাণু বায়ুমণ্ডলেই জ্বলে যাবে এবং আকাশেই বিস্ফোরণের পর বিলীন হয়ে যাবে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget