এক্সপ্লোর

Aadhaar PVC Copy: খোলা বাজার থেকে পিভিসি আধারের প্রিন্ট নিয়ে ব্যবহার করবেন না, সতর্কবার্তা ইউআইডিএআই-এর

UIDAI: আধারের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আধারের তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। এবার আধার নিয়ে সতর্কবার্তা দিল ইউআইডিএআই। খোলা বাজারে পিভিসি আধার কপি নিয়ে মানুষকে সতর্ক করে দেওয়া হল।

নয়াদিল্লি: আধার নিয়ে আজ বড় ঘোষণা করল ইউআইডিএআই। আজ সকালে ট্যুইট করে জানানো হয়েছে, ‘আমরা খোলা বাজার থেকে পিভিসি আধার কপির প্রিন্ট করে ব্যবহার করা থেকে নিরুৎসাহিত করছি। কারণ, এই ধরনের প্রিন্টে সুরক্ষা থাকে না। আপনারা ৫০ টাকা খরচ করেই পিভিসি আধার কার্ড পেতে পারেন। অর্ডার দেওয়ার জন্য eaadhaar.uidai.gov.in/genricPVC-এ ক্লিক করুন।’

আধার সেবা কেন্দ্র থেকেই আধার কার্ডে প্রয়োজনীয় সংশোধন বা নতুন আধারের জন্য আবেদন করার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁরা যে আধার কার্ড ব্যবহার করছেন, সেটা আসল কি না, সেটাও পরীক্ষা করে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ইউআইডিএআই-এর ওয়েবসাইটেই আধারের বৈধতা যাচাই করা যায়।

ইউআইডিএআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কেউ যদি ঠিকানা বদল করেন, তাহলে কোনও সমস্যা নেই। সহজেই আধারে নতুন ঠিকানা যুক্ত করা যাবে। এর জন্য প্রথমে ইউআইডিএআই-এর ওয়েবসাইট http://uidai.gov.in/-এ যেতে হবে। এরপর যেতে হবে ‘মাই আধার’ অপশনে। এরপর একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে প্রথমে ঠিকানা পরিবর্তন, তারপর আধার আপডেটের অপশন আসবে। এরপর দিতে হবে আধার নম্বর। এরপর আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা দিতে হবে। শেষে ঠিকানা বদল সংক্রান্ত নথি আপলোড করতে হবে। তাহলেই আধারের সঙ্গে নতুন ঠিকানা যুক্ত হয়ে যাবে।

ভারতীয় নাগরিকদের কাছে আধার এখন অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি নথি। এটি অন্যতম পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্রও বটে। ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা, নানা পরিষেবা পেতেও লাগে আধার। সেই কারণে আধার নিয়ে সতর্ক ইউআইডিএআই। আধার যাতে নকল না হয়, সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে। আধারের তথ্য যাতে সুরক্ষিত থাকে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সেই কারণেই পিভিসি আধার নিয়ে আজ নাগরিকদের সতর্ক করে দেওয়া হল। 

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget