এক্সপ্লোর

আমি সম্পূর্ণ সুস্থ, ষড়যন্ত্র করে বিশ্বকাপ থেকে দেশে ফেরানো হল, বিস্ফোরক অভিযোগ মহম্মদ শেহজাদের

শেহজাদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন আফগানিস্তান বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার আসাদুল্লাহ খান

নয়াদিল্লি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়েছিল, হাঁটুর চোটের জন্য বিশ্বকাপের মাঝপথ থেকেই দেশে ফিরতে হচ্ছে উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ শেহজাদকে। যদিও দেশে ফিরে বোমা ফাটালেন আফগান ক্রিকেটার। জানিয়ে দিলেন, তিনি ফিট। ষড়যন্ত্র করে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন শেহজাদ। তবে সুস্থ হয়ে প্রত্যাবর্তন ঘটান। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টুর্নামেন্টে আফগানিস্তানের প্রথম দুই ম্যাচও খেলেন। তারপর আচমকাই হাঁটুর চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। সোমবার কাবুল থেকে সংবাদসংস্থা পিটিআইকে শেহজাদ বলেছেন, 'সুস্থ থাকলেও কেন চোট রয়েছে বলে আমাকে দল থেকে বাদ দেওয়া হল জানি না। বোর্ডের কিছু কর্তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমাকে যে ফেরত পাঠানো হবে, শুধু দলের ম্যানেজার, ডাক্তার আর অধিনায়ক সেটা জানত। এমনকী, কোচ ফিল সিমন্সও ব্যাপারটা অনেক পরে জেনেছেন। হৃদয়বিদারক ঘটনা।' তিনি যোগ করেছেন, 'নিউজিল্যান্ড ম্যাচের আগে প্র্যাক্টিস করে ফিরে ফোন চেক করার সময় দেখি আমি হাঁটুর চোটের জন্য ছিটকে গিয়েছি। টিমবাসের কেউই এটা জানত না এবং সকলেই আমারই মতো হতবাক হয়েছিল।' যদিও শেহজাদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন আফগানিস্তান বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার আসাদুল্লাহ খান। বলেছেন, 'ও যা বলেছে সম্পূর্ণ ভুল। আইসিসিকে নির্ভুল মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার পরই ওর বিকল্প নেওয়া হয়। আনফিট কাউকে মাঠে নামানো যায় না। বুঝতে পারছি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে ও হতাশ। তবে ফিটনেস নিয়ে আপোস চলবে না।' যদিও তাতে শেহজাদ দমেননি। পাল্টা অভিযোগ করেছেন, 'হাঁটুতে সামান্য চোট থাকলেও সেটা সেরে গিয়েছিল। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ করা ঠিক নয়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget