এক্সপ্লোর

মহারাষ্ট্রে সরকার গঠনে শিবসেনাকে সমর্থনে প্রস্তুত এনসিপি, দ্বিধাগ্রস্ত কংগ্রেস, খবর সূত্রের

অন্যদিকে, রাজ্যের রাজনৈতিক সমীকরণের চালচিত্রের অদলবদলের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা চলছে। এরইমধ্যে এনসিপি সূত্রের খবর মিলিছে যে, দল শিবসেনার সঙ্গে রাজ্যে সরকার গড়তে রাজি। দিল্লিতে গতকাল সোমবার এনসিপি প্রধান শরদ পাওয়ার জোট শরিক কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পর পাওয়ারের দলের উপরমহলের সূত্র জানানো হয়েছে যে, এনসিপি শিবসেনার সঙ্গে সরকার গড়তে প্রস্তুত।

নয়াদিল্লি: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ পরেও সরকার গঠন নিয়ে সাসপেন্স অব্যাহত রয়েছে। বিজেপি ও শিবসেনা জোট বেঁধে ভোটে লড়াই করেছিল। সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পেলেও দুই জোট শরিকের মধ্যে টানাপোড়েন তুঙ্গে উঠেছে। এজন্যই এখনও পর্যন্ত রাজ্যে নতুন সরকার গঠন হয়নি। অন্যদিকে, রাজ্যের রাজনৈতিক সমীকরণের চালচিত্রের অদলবদলের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা চলছে। এরইমধ্যে এনসিপি সূত্রের খবর মিলিছে যে, দল শিবসেনার সঙ্গে রাজ্যে সরকার গড়তে রাজি। দিল্লিতে গতকাল সোমবার এনসিপি প্রধান শরদ পাওয়ার জোট শরিক কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পর পাওয়ারের দলের উপরমহলের সূত্র জানানো হয়েছে যে, এনসিপি শিবসেনার সঙ্গে সরকার গড়তে প্রস্তুত। কিন্তু এ ব্যাপারে কংগ্রেস কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এবং সনিয়া প্রস্তাবটি নিয়ে বিবেচনার জন্য পাওয়ারের কাছে আরও সময় চেয়েছেন। কংগ্রেস সূত্রের খবর, দল শিবসেনার সঙ্গে সরকার গঠনের ব্যাপারে দ্বিধাগ্রস্ত। মহারাষ্ট্রের কংগ্রেস নেতাদের একাংশ বিজেপিকে ক্ষমতা থেকে বাইরে রাখতে শিবসেনাকে সমর্থনের পক্ষপাতী। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে কার্যত ধর্মসঙ্কটে পড়েছেন। এজন্যই এ ব্যাপারে কংগ্রেসের পক্ষ থেকে কোনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। কংগ্রেস সূত্র অনুসারে, দল মনে করছে যে, ক্ষমতার ভাগ নিয়ে শিবসেনা বিজেপির সঙ্গে দরকষাকষি করছে। ওই সূত্র অনুসারে, কংগ্রেস মনে করছে যে, শিবসেনা যদি বিজেপির সঙ্গে জোট ভাঙার ব্যাপারে আন্তরিক হয়, তাহলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা উচিত। সূত্রের খবর, সরকার গঠনের জন্য জনাদেশ পায়নি কংগ্রেস-এনসিপি। এ কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য শরদ পাওয়ারের কাছে সময় চেয়েছেন সনিয়া। সনিয়ার সঙ্গে বৈঠকের পর পাওয়ারও বলেছিলেন যে, সরকার গঠনের জনাদেশ আমরা পাইনি। কিন্তু ভবিষ্যতে কী হবে তা বলতে পারব না। পাওয়ার বলেন, বিষয়টি নিয়ে তিনি আরও একবার সনিয়ার সঙ্গে দেখা করবেন। তিনি আরও জানান যে, সরকার গঠনের জন্য শিবসেনার পক্ষ থেকে এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, সরকার গঠনের দায়িত্ব বিজেপি-শিবসেনার। কিন্তু দুই দলের চলতি মতবিরোধ গুরুতর বলেও উল্লেখ করেন তিনি। জানা গেছে, পাওয়ার মুম্বইতে গিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। এরপর দিল্লিতে এসে সনিয়ার সঙ্গে দেখা করবেন। এরপরই চিত্র পরিষ্কার হবে। শিবসেনাকে সমর্থনের ইস্যুতে প্রবীণ কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেছেন, সরকার গঠনের দায়িত্ব বিজেপি-শিবসেনার। কিন্তু যা কিছু হচ্ছে, তা শরিকদের প্রতি বিজেপির মনোভাবের কারণেই হচ্ছে। বিজেপি-শিবসেনা সরকার গঠন করতে ব্যর্থ হলে সেক্ষেত্রে মহারাষ্ট্রের আঞ্চলিক দলগুলি পরবর্তী পদক্ষেপ স্থির করবে। এর থেকে ইঙ্গিত মিলেছে যে, বিজেপি ও শিবসেনার আলোচনা ভেস্তে গেলে এনসিপি মাস্টারস্ট্রোক দিতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget