এক্সপ্লোর

Farmers Protest: সরকারের সঙ্গে ফের কথা ২৯-শে, ফলপ্রসূ না হলে পরদিন ট্রাক্টর মার্চ, হুমকি কৃষকদের

এর মধ্যে ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইট দাবি করেছেন তাঁকে খুনের হুমকি দিয়ে বিহার থেকে ফোন আসছে।

  নয়াদিল্লি: ২৯ তারিখ কেন্দ্রের সঙ্গে ষষ্ঠ রাউন্ড আলোচনায় বসবেন বিক্ষোভরত কৃষকরা। ইতিমধ্যেই দুপক্ষের পাঁচ রাউন্ড কথা হয়েছে কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। বিক্ষোভকারী কৃষকরা হুমকি দিয়েছেন, যদি কেন্দ্র কৃষি আইন বাতিল করার দাবি না মেনে নেয়, তবে ৩০ তারিখ তাঁরা সিঙ্ঘু সীমানা থেকে ট্রাক্টর মার্চ করবেন। বিক্ষোভকারীদের দাবি, Farmers Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act, The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Service Act, ২০২০ এবং The Essential Commodities (Amendment) Act, ২০২০ বাতিল করতে হবে। কৃষক নেতা দর্শন লাল বলেছেন, ২৯ তারিখের আলোচনায় সরকার এই দাবি না মানলে কুণ্ডলী-মানেসর-পালওয়াল হাইওয়েতে ৩০ তারিখ ট্রাক্টর মার্চ করবেন তাঁরা। দিল্লি ও দেশের আশপাশের মানুষরা যাতে তাঁদের সঙ্গে এসে নতুন বছর উদযাপন করেন সেই আহ্বান করেছেন তিনি। এর মধ্যে ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইট দাবি করেছেন তাঁকে খুনের হুমকি দিয়ে বিহার থেকে ফোন আসছে। তিনি কল রেকর্ডিং পুলিশকে ফরওয়ার্ড করেছেন। আগামীকাল আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রের সাঙ্গোলা থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত শততম কিষাণ রেলের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, মাল্টি কমোডিটি এই ট্রেন পরিষেবা ফুলকপি, ক্যাপসিকাম, বাঁধাকপি, লঙ্কা, পেঁয়াজের মত শাকসবজি এবং আঙুর, কমলালেবু, কলা, আপেলের পরিবহণ করবে। যে সব সবজি-ফল পচে যেতে পারে, সেগুলো সব স্টেশনে তোলা-নামা করা সম্ভব। এর ওজনের কোনও বাধ্যবাধকতা নেই। এই পরিবহণে ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget