এক্সপ্লোর

প্রথম রাফালটি ভারতের হাতে তুলে দিচ্ছে ফ্রান্স, ৩ দিনের সফরে মঙ্গলবার প্যারিসে ‘শস্ত্রপূজা’ রাজনাথের

২০১৬-র সেপ্টেম্বর ফ্রান্সকে ৫৯০০০ কোটি টাকা দামে ৩৬টি রাফাল জেটবিমানের অর্ডার দেয় ভারত। ভারতীয় বায়ুসেনায় রাফালের আনু্ষ্ঠানিক অন্তর্ভুক্তি হবে ৮ অক্টোবর, তবে প্রথম ব্যাচের চারটি রাফাল বিমান ভারতে আসবে সামনের বছরের মে মাসে।

নয়াদিল্লি: প্রথম ব্যাচের রাফাল যুদ্ধবিমান আনতে তিনদিনের ফ্রান্স সফরে যাচ্ছেন রাজনাথ সিংহ। আনুষ্ঠানিক ভাবে ফরাসি সংস্থার হাত থেকে যুদ্ধবিমান গ্রহণ করার আগে তিনি প্যারিসে মঙ্গলবার ‘শস্ত্রপূজা’ অর্থাত্ অস্ত্রশস্ত্রের বন্দনা করবেন বলে তাঁর ঘনিষ্ঠ মহলের খবর। ঘটনাচক্রে সেদিনই দেশে দশেরা উদযাপন। ফরাসি রাজধানীতেই দশেরা পালন করবেন তিনি। একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রত্যেক দশেরায় শস্ত্রপূজা করতেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রী হিসাবেও সেই রীতি বজায় রাখবেন। দশেরা উত্সবের অঙ্গ হিসাবে দেশের নানা জায়গায় অস্ত্রশস্ত্রের পুজো চলে আসছে দীর্ঘদিন ধরে। ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল মাক্রঁর সঙ্গে সাক্ষাতের পর ভারতের জন্য তৈরি প্রথম রাফাল যুদ্ধবিমান নেওয়ার জন্য ফ্রান্সের আরেক শহরে যাবেন রাজনাথ। রাফাল হস্তান্তর অনুষ্ঠানে ফ্রান্সের সামরিক কর্তাদের পাশাপাশি নির্মাণ সংস্থা দাঁসো এভিয়েশনের প্রথম সারির অফিসাররাও হাজির থাকবেন। রাফাল গ্রহণ করার পর সেটি কেমন, নিজে প্রাথমিক ভাবে পরীক্ষা করে দেখতে একটি বিমান প্যারিসে ফরাসি বায়ুসেনার ঘাঁটি থেকে চালাবেন রাজনাথ। ২০১৬-র সেপ্টেম্বর ফ্রান্সকে ৫৯০০০ কোটি টাকা দামে ৩৬টি রাফাল জেটবিমানের অর্ডার দেয় ভারত। ভারতীয় বায়ুসেনায় রাফালের আনু্ষ্ঠানিক অন্তর্ভুক্তি হবে ৮ অক্টোবর, তবে প্রথম ব্যাচের চারটি রাফাল বিমান ভারতে আসবে সামনের বছরের মে মাসে। ৯ অক্টোবর ফরাসি সরকারের শীর্ষ প্রতিরক্ষা কর্তাদের সঙ্গেও রাজনাথ কথা বলবেন ভারত-ফ্রান্স প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা আরও জোরদার করার রাস্তা নিয়ে। গত আগস্টেই ফ্রান্স সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদেশের মধ্যে ইতিমধ্যেই বজায় থাকা ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক আরও প্রসারিত করতে সম্মত হয় দুপক্ষ। রাফাল হস্তান্তর অনুষ্ঠানের ব্যাপারে ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষার ব্যাপারে প্যারিসে এখন রয়েছে ভারতীয় বায়ুসেনার একটি উচ্চপর্যায়ের দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget