এক্সপ্লোর

লকডাউনের কারণে অক্ষয় তৃতীয়ায় পিছিয়ে গিয়েছে ২৫ হাজার বিয়ে, আপাতত ১২৭ কোটি টাকার খরচ বাঁচল মধ্যপ্রদেশ সরকারের

আর্থিক সংকটে ভুগছে মধ্যপ্রদেশ সরকার। এরইমধ্যে স্বস্তির খবরও রয়েছে। করোনা সংকটের মধ্যেই মধ্যপ্রদেশ সরকারের চলতি মাসে ১২৭ কোটি টাকার মতো খরচ বেঁচে যাবে। আগামীকাল (২৬ এপ্রিল) অক্ষয় তৃতীয়া।

ভোপাল: আর্থিক সংকটে ভুগছে মধ্যপ্রদেশ সরকার। এরইমধ্যে স্বস্তির খবরও রয়েছে। করোনা সংকটের মধ্যেই মধ্যপ্রদেশ সরকারের চলতি মাসে ১২৭ কোটি টাকার মতো খরচ বেঁচে যাবে। আগামীকাল (২৬ এপ্রিল) অক্ষয় তৃতীয়া। এই দিনটিতে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ-নিকাহ যোজনায় সম্ভাব্য ২৫ হাজারের বেশি বিয়ে স্থগিত হয়ে যাওয়ার কারণেই এই খরচ বাঁচবে। অক্ষয় তৃতীয়াই অনেক সামাজিক সংগঠন বৈবাহিক সম্মেলনের আয়োজন করেছিল। কিন্তু লকডাউনের কারণে তা ভেস্তে গিয়েছে। শুধু তাই নয়, পারিবারিক বিয়েও পিছিয়ে গিয়েছে। তার সংখ্যাটাও কম নয়। আর এই সব বিয়ের আয়োজন হলে নব দম্পতি পিছু ৫১ হাজার টাকা করে মোট ১২৭ কোটি টাকা দিতে হত রাজ্য সরকারকে। গত বছর লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধির কারণে অক্ষয় তৃতীয়ায় সরকারি বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা যায়নি। রাজ্যের সামাজিক ন্যায় বিভাগের অনুমান ছিল, এ বছর অক্ষয় তৃতীয়ায় ২৫ হাজার জুড়ি বিয়ের পিঁড়িতে বসতে পারেন। এমনিতে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ-নিকাহ যোজনায় অর্থ ২৮ হাজার থেকে বাড়িয়ে প্রতি নব দম্পতি পিছু ৫১ হাজার টাকা করে গিয়েছে কমলনাথ সরকার। এর ওপর বিয়ের সংখ্যাও বেড়েছে।  ২০১৮-তে সরকারি বিবাহ সম্মেলনগুলিতে ২৬ হাজার বিয়ে হয়েছিল। অর্থ বরাদ্দ বাড়ায় এই সংখ্যা ২০১৯-এ হয়েছিল ৪২ হাজারের বেশি। এবার লকডাউনের কারণে অক্ষয় তৃতীয়ায় বিয়ে পিছিয়ে গিয়ে সরকারের খানিক সুরাহা হয়েছে বটে। কিন্তু সমস্যা বাড়ুবে আগামী নভেম্বর-ডিসেম্বরে। নভেম্বর ও ডিসেম্বরে বিয়ের পাঁচটি দিন রয়েছে। এখন যে বিয়েগুলি পিছিয়ে গিয়েছে, সেগুলির বেশিরভাগই ওই দিনগুলিতে হবে বলে মনে করা হচ্ছে। অর্থাত্, একসঙ্গে অনের বিবাহ হবে। সদ্যপ্রাক্তন কমলনাথ সরকারের বিবাহ-নিকাহ যোজনার ১৬০ কোটি টাকার বোঝা এখন বর্তমান সরকারের কাঁধে। কমলনাথের আমলে ৪২ হাজারের বেশি বিয়ে হয়েছিল। এরমধ্যে ৩০ হাজার নবদমম্পতিকে এখনও পর্যন্ত আর্থিক উত্সাহ দেওয়া হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget