এক্সপ্লোর

Akshay Tritiya : আজ অক্ষয় তৃতীয়া, জানেন কেন এদিন সোনা কেনার রেওয়াজ

অক্ষয় তৃতীয়ার দিনে সোনা বা রূপো কিনলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। এদিন সোনা কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ঘটে।

কলকাতা: আজ অক্ষয় তৃতীয়া। হিন্দু পঞ্জিকা মতে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। ধর্ম-শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ। পাশাপাশি মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপো কেনা অত্যন্ত শুভ। এদিন সোনা বা রূপো কিনলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। এদিন সোনা কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ঘটে।

হিন্দুদের পাশাপাশি জৈন ধর্মাবলম্বীদের কাছেও অক্ষয় তৃতীয়া বিশেষ এক তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিন ঘিরে অনেক কাহিনী কথিত আছে। যেমন এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। যেমন বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করেছিলেন। যেমন এই বিশেষ দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের শুরু হয়েছিল। যেমন এদিনই রাজা ভগীরথ গঙ্গাকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। যেমন এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল্য ঈশ্বর্য দান করেছিলেন। কুবেরের এই দিনেই লক্ষ্মীলাভ হয়েছিল বলে বৈভব-লক্ষ্মীর পুজো করা হয়।

এবার দেখে নেওয়া যাক পঞ্জিকা মতে এবারের অক্ষয় তৃতীয়া ঠিক কখন, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, তৃতীয়া তিথি আরম্ভ বাংলার ৩০ বৈশাখ, শুক্রবার। ইংরেজির ১৪ মে, শুক্রবার। সময়– সকাল ৫টা ৩৯ মিনিট। তৃতীয়া তিথি শেষ– বাংলা– ৩১ বৈশাখ, শনিবার। ইংরেজি– ১৫ মে, শনিবার। সময়– সকাল ৮টা। অপরদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা মতে তৃতীয়া তিথি আরম্ভ– বাংলা– ২৯ বৈশাখ, বৃহস্পতিবার। ইংরেজি– ১৩ মে, বৃহস্পতিবার। সময়– রাত ৩টে ৩৫ মিনিট ০৫ সেকেন্ড। তৃতীয়া তিথি শেষ– বাংলা– ৩১ বৈশাখ, শনিবার। ইংরেজি– ১৫ মে, শনিবার। সময়– সকাল ৫টা ১৫ মিনিট ৩৯ সেকেন্ড। ৩০ বৈশাখ, ১৪ মে।

সোনা কেনার পাশাপাশি মনে করা হয় এদিন থেকে নতুন ব্যবসা শুরু করলে তা লাভজনক। এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ করা, দানধ্যান করা, গরুকে খাওয়ানো শুভ কাজ বলে মনে করা হয়। পুরাণ মতে, অক্ষয় তৃতীয়া তিথিতে সমস্ত পাপ নাশ এবং সমস্ত ধরণের সুখ লাভ করা যায়। এদিন কোনও দান-পুণ্য করলে তার ফল অক্ষত থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget