এক্সপ্লোর

Amarnath Yatra Cancelled: করোনা আবহে পরপর দু’বছর বাতিল অমরনাথ যাত্রা

Amarnath yatra has been cancelled this year as well due to the covid-19 pandemic. | গত বছরের পর এবারও বাতিল অমরনাথ যাত্রা।

জম্মু: করোনা আবহে পরপর দু’বছর বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা। গত বছর করোনা অতিমারীর জেরে বাতিল করা হয়েছিল অমরনাথ যাত্রা। এবারের যাত্রাও বাতিল করার কথা ঘোষণা করা হল। তবে অনলাইনে দর্শন করা যাবে। অনলাইন দর্শন শুরু হবে ২৮ জুন থেকে। 

শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জম্মু ও কাশ্মীর সরকার শ্রী অমরনাথজি যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে চিরাচরিত প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও ধর্মীয় আচার পালন করা হবে। সারা বিশ্বের পুণ্যার্থীদের জন্য অনলাইনে দর্শনের ব্যবস্থা করা হচ্ছে।’

আজ শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের সদস্যদের উপস্থিতিতে এক বৈঠকে এবারের অমরনাথ যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে ছিলেন স্বামী অবদেশানন্দও। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের চেয়ারম্যান ও উপরাজ্যপাল মনোজ সিনহা জানিয়েছেন, ‘এদিনের বৈঠকে অমরনাথ যাত্রার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পুণ্যার্থীরা যাতে সকাল ও সন্ধেবেলা ভার্চুয়াল মাধ্যমে আরতি দর্শন করতে পারেন, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। মানুষের জীবন বাঁচানো জরুরি। বৃহত্তর জনস্বার্থেই এবারের অমরনাথ যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগের কথা জানে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড। মানুষের আবেগের প্রতি বোর্ড শ্রদ্ধাবান। মানুষের ভাবাবেগের প্রতি সম্মান জানিয়েই রোজ সকালে ও সন্ধেবেলা অমরনাথ গুহা থেকে আরতি দর্শনের ব্যবস্থা করা হচ্ছে।’

উপরাজ্যপাল আরও বলেছেন, ‘প্রথম পূজা, সমাপন পূজার মতো বিশেষ দিনগুলিতে কোভিড প্রোটোকল মেনে চলা জরুরি। শাস্ত্রমতে আরতি করার জন্য যে সমস্ত সাধুসন্তরা অমরনাথ গুহায় যাবেন, তাঁদেরও কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।’

শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের সিইও নীতীশ্বর কুমার জানিয়েছেন, ’২২ অগাস্ট রাখী পূর্ণিমার দিন পবিত্র গুহায় ‘চারি মুবারক’ অনুষ্ঠান হবে। করোনা পরিস্থিতির দিকে নজর রাখছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড। অতিমারী রোখা এবং স্বাস্থ্য পরিকাঠামো জোরদার করাই আমাদের লক্ষ্য।’ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget