এক্সপ্লোর

FICCI's 93rd AGM: কৃষিক্ষেত্রের উন্নতিতেই নতুন আইন, সুফল পাবেন ক্ষুদ্র চাষিরাও, বললেন প্রধানমন্ত্রী

PM Modi at FICCI's 93rd AGM. | বণিকসভা ফিকি-র ৯৩-তম বার্ষিক সাধারণ সভা থেকে কৃষকদের উদ্দেশে বার্তা দিলেন মোদি।

নয়াদিল্লি: ‘কৃষিক্ষেত্রের উন্নতিতেই নতুন আইন। এই আইনে সুফল পাবেন ক্ষুদ্র চাষিরাও। নতুন বাজারের সুবিধা পাবেন কৃষকরা। কৃষির উন্নতিতে সমস্ত বাধা এর ফলে দূর হবে। এই আইনে নতুন প্রযুক্তির সাহায্য পাবেন কৃষকরা। এই আইনের ফলে কৃষিতে বিনিয়োগ বাড়বে। কৃষকরা পাবেন নতুন নতুন বিকল্প। ভারতে এখন কর্পোরেট কর অনেক কম। বেসরকারি বিনিয়োগেই হবে কৃষির উন্নতি।’ আজ বণিকসভা ফিকি-র ৯৩-তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী বক্তৃতায় এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল থেকে শুরু হয়েছে ফিকি-র বার্ষিক সাধারণ সভা। গতকালের পর এই অনুষ্ঠান চলছে আজ। এরপর সোমবারও এই অনুষ্ঠান চলবে। করোনা আবহে এই বার্ষিক সাধারণ সভা হচ্ছে ভার্চুয়ালি। সারা বিশ্বের ১০ হাজার অভ্যাগত এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে মন্ত্রী, আমলা, শিল্পপতি, কূটনীতিবিদ, আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও আছেন। দেশে এখন অন্যতম আলোচ্য বিষয় কৃষকদের আন্দোলন। ফিকি-র এই অনুষ্ঠানেও সে বিষয়ে মুখ খুলেছেন মোদি। তিনি কৃষকদের ক্ষোভ প্রশমন করার জন্য তাঁদের উদ্দেশে বার্তা দিয়েছেন। করোনা অতিমারী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা নিয়েছে, সে কথাও এই অনুষ্ঠানে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘২০২০ সালে অনেককিছু দ্রুত বদলে গিয়েছে। ২০২০ সবাইকে হতবাক করে দিয়েছে। দেশ এবং সারা বিশ্ব অনেক ওঠা-নামা দেখেছে। আমরা কয়েক বছর পরে যখন করোনা পরিস্থিতির কথা ভাবব, তখন হয়তো আমাদের বিশ্বাস হবে না। এটা ভাল দিক যে পরিস্থিতির উন্নতি হচ্ছে। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে যখন অতিমারী শুরু হয়, তখন আমরা অজানা শত্রুর বিরুদ্ধে লড়াই করছিলাম। তখন উৎপাদন, পরিবহণ, আর্থিক মন্দা কাটিয়ে ঘুরে সহ বিভিন্ন বিষয়ে অনিশ্চয়তা ছিল। প্রশ্ন ছিল, কতদিন এই পরিস্থিতি চলবে এবং কীভাবে উন্নতি হবে? আমাদের কাছে এই প্রশ্নগুলির জবাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। অর্থনীতির উন্নতি হচ্ছে। সঙ্কটের সময় দেশ যে শিক্ষা পেয়েছে, সেটা ভবিষ্যতে দেশকে আরও শক্তিশালী করে তুলবে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, গত ৬ বছরে সারা বিশ্ব ভারতের প্রতি যে আস্থার পরিচয় দিয়েছে, গত কয়েকমাসে সেটা আরও জোরদার হয়েছে। ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ছে। আত্মনির্ভর ভারত অভিযানের ফলে প্রতিটি ক্ষেত্রে দক্ষতা বাড়ছে বলেও জানিয়েছেন মোদি। তাঁর দাবি, এর আগে দেশের কোনও সরকারই এরকম কোনও উদ্যোগ নেয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget