এক্সপ্লোর

জালিয়াতির অভিযোগ, অজিত যোগীর ছেলে অমিত যোগী গ্রেফতার

তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও ২০১৩-র বিধানসভা ভোটে এফিডেভিটে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।

রায়পুর: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর ছেলে অমিত যোগীকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও ২০১৩-র বিধানসভা ভোটে এফিডেভিটে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। বিলাসপুরের এসপি প্রশান্ত আগরওয়াল বলেছেন, ২০১৩-য় যে বিধানসভা ভোট হয় তাতে অমিতের বিরুদ্ধে বিলাসপুরের মারওয়াহি থেকে ভোটে দাঁড়ান বিজেপি প্রার্থী সমীরা পাইকরা। তিনি অমিতের বিরুদ্ধে স্থানীয় গৌরেলা থানায় জালিয়াতির অভিযোগ করেন। সেই প্রেক্ষিতে এই গ্রেফতার। অভিযোগে সমীরা বলেন, অমিত বার্থ সার্টিফিকেটে মিথ্যে তথ্য দিয়েছেন। বিলাসপুর পুলিশের তদন্ত এতদিনে শেষ হয়েছে, গ্রেফতার হয়েছেন অমিত। মারওয়াহি বিধানসভা কেন্দ্র ছিল তফশিলি জাতির জন্য সংরক্ষিত আসন, সেখানে ভোটে জিতেছিলেন অমিত। ২০১৪-য় সমীরা পাইকরা বিলাসপুর হাই কোর্টে রিট পিটিশন দায়ের করেন, তাতে বলেন, বার্থ সার্টিফিকেটে অমিত যোগী তাঁর জাত ও জন্মের জায়গা সম্পর্কে মিথ্যে তথ্য দিয়েছেন। কিন্তু এ বছর জানুয়ারিতে ওই পিটিশন খারিজ করে দেয় হাইকোর্ট, বলে ওই বিধানসভার সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। কিন্তু অমিত যোগীর বাবা ও ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর ‘উপজাতি’ তকমা এক সরকারি কমিটি খারিজ করে দেওয়ার পর গত শুক্রবার বিলাসপুর পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। তাতে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ করা হয়েছে, অপরাধী প্রমাণিত হলে ২ বছর পর্যন্ত জেল হতে পারে তাঁর। এর মধ্যে পুলিশ আজ সকালে গ্রেফতার করে অমিতকে। অজিত আগে কংগ্রেসে ছিলেন কিন্তু দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে ও অমিতকে বহিষ্কার করে কংগ্রেস। এরপর ২০১৬-য় তিনি গঠন করেন জনতা কংগ্রেস ছত্তিশগড়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget