এক্সপ্লোর

ঘূর্ণিঝড় ক্ষতিপূরণে দুর্নীতি: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার গাইঘাটা, হিঙ্গলগঞ্জ

বিক্ষোভ চলাকালীন দু’পক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি...

উত্তর ২৪ পরগনা: ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগে রণক্ষেত্র গাইঘাটা। গাইঘাটার ধর্মপুরে তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে ইটবৃষ্টি। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ।

দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত দফতরে তৃণমূলের বিক্ষোভ। বিক্ষোভ চলাকালীন দু’পক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি। ক্ষতিপূরণে স্বজনপোষণের অভিযোগ অস্বীকার বিজেপির।

এদিকে, ঘূর্ণিঝড় ক্ষতিপূরণের তালিকায় গরমিলের অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিডিও-র। পূর্ব মেদিনীপুরের সুতাহাটার আশদতলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।

ঘূর্ণিঝড় ক্ষতিপূরণ-দুর্নীতি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভের জেরে কয়েকদিন আগে হলদিয়ার মহকুমাশাসক ও বিডিও পঞ্চায়েত সমিতি ও প্রধানদের নিয়ে বৈঠক করেন। সেখানে ক্ষতিপূরণ তালিকায় স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ, এরপরও ওই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পরিবর্তে জামালচকের বাসিন্দা এক দম্পতির নাম ঢুকিয়ে দেন তৃণমূল প্রধান শিবানী বাকুলি। এনিয়ে প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। অভিযোগ অস্বীকার প্রধানের।

দলের প্রধানের পাশে দাঁড়িয়ে তালিকায় গরমিলের দায় বিডিও-র ওপরেই চাপিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি। গোটা বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ বিজেপির।

এদিকে, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ নিয়ে পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি এলাকায়। সংঘর্ষে আহত দুই বিজেপি কর্মী। পুলিশকে ঘিরে বিক্ষোভ।

অভিযোগ, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ পায়নি এলাকার বিজেপি সমর্থকদের কয়েকটি পরিবার। তৃণমূল অঞ্চল সভাপতিকে বারবার অনুরোধ করেও কাজ হয়নি বলে অভিযোগ।

বিজেপির অভিযোগ, গতকাল পুলিশের সামনেই হামলা চালায় তৃণমূল নেতার অনুগামীরা। এরপরই দু’ পক্ষের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত দুই বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এলাকায় মোতায়েন পুলিশ।

অন্যদিকে, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে দুর্নীতির অভিযোগে হুগলির ডানকুনি পুরসভা ঘেরাও বিজেপির। নেতৃত্বে শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা। কোনও ইস্যু নেই, তাই পুরসভায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, প্রতিক্রিয়া তৃণমূল জেলা সভাপতির।

আবার, ঘূর্ণিঝড় ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ ও পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তার দাবিতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বামেদের বিক্ষোভ। এদিন ক্যানিং ১ নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা। পরে স্মারকলিপি জমা দেন তাঁরা।

সেরা শিরোনাম

Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget