এক্সপ্লোর

Apollo Hospital Sputnik V: জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে অ্যাপোলো হাসপাতালে পাওয়া যাবে স্পুটনিক ভি

Suptnik V vaccine: শুরুতে প্রতি সপ্তাহে ১০ লক্ষ করে ভ্যাকসিন পাওয়া যাবে অ্যাপোলো হাসপাতাল থেকে।

নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু, ভ্যাকসিন নিয়ে সমস্যার মধ্যেই আশার আলো। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি দেওয়া শুরু করতে চলেছে অ্যাপোলো হাসপাতাল।

এক বিবৃতিতে অ্যাপোলো গ্রুপ অফ হসপিটালসের এগজিকিউটিভ ভাইস-চেয়ারপার্সন শোভনা কামিনেনি জানিয়েছেন, ‘ইতিমধ্যেই দেশের ৮০টি জায়গায় ১০ মিলিয়ন ভ্যাকসিন ডোজ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাঁরা প্রথমসারিতে থেকে করানোর বিরুদ্ধে লড়াই করছেন, যাঁদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি এবং কর্পোরেট সংস্থাগুলির কর্মীদের আগে ভ্যাকসিন দেওয়া হবে। জুনে আমরা প্রতি সপ্তাহে ১০ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়ার কাজ চালাব। জুলাইয়ে প্রতি সপ্তাহে ভ্যাকসিন ডোজের পরিমাণ দ্বিগুন করাই আমাদের লক্ষ্য। এ বছরের সেপ্টেম্বরের মধ্যে আমরা ২ কোটি ডোজ ভ্যাকসিন দিতে চাই।’

শোভনা আরও জানিয়েছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারগুলির পাশে আছি। আমাদের সাহায্য করার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে এবং কোভ্যাকসিন ও কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুতকারকদের ধন্যবাদ জানাতে চাই।’

ভারতে ভ্যাকসিনের জোগান বাড়াতে স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। এই নিয়ে ভারতে ব্যবহারের জন্য তিনটি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হল। এর আগে ৫৯টি দেশ স্পুটনিক ভি ব্যবহারের অনুমোদন দিয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ যে দেশগুলিতে, সেই দেশগুলি রাশিয়ার এই ভ্যাকসিন ব্যবহার করছে।

এদিকে, ভারতে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আবারও ২ লক্ষ ছাড়াল। দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমলেও আজও ৪ হাজার ছুঁইছুঁই। স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৩ লক্ষ ৬৯ হাজার ৯৩ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৪ লক্ষ ১৯ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১৫ হাজার ২৩৫ জনের। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৪৬ লক্ষ ৩৩ হাজার ৯৫১ জন। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৮৩ হাজার ১৩৫ জন সুস্থ হয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget