এক্সপ্লোর

Mangaluru Doctor Mask Wearing: সুপার মার্কেটে বচসা মাস্ক পরতে নারাজ চিকিৎসকের! ভিডিও ভাইরাল, দায়ের মামলা

সারা দেশে ত্রস্ত মারণ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা ও বারে বারেই স্যানিটাইজার বা সাবান-জল দিয়ে হাত ধোয়া এবং নাকে-চোখে-মুখে হাত না দেওয়ার মতো স্বাস্থ্য বিধি পালনে জোর দিয়েছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকে বারেবারেই এই স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে বলা হচ্ছে।

ম্যাঙ্গালুরু: সারা দেশে ত্রস্ত মারণ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা ও বারে বারেই স্যানিটাইজার বা সাবান-জল দিয়ে হাত ধোয়া এবং নাকে-চোখে-মুখে হাত না দেওয়ার মতো স্বাস্থ্য বিধি পালনে জোর দিয়েছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকে বারেবারেই এই স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে বলা হচ্ছে। এরইমধ্যে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।করোনা সংক্রান্ত বিধির থোড়াই কেয়ার করে মাস্ক না পরেই শহরের একটি সুপার মার্কেটে চলে এসেছিলেন এক ব্যক্তি। তিনি আবার পেশায় চিকিৎসক! কেন তিনি মাস্ক পরেননি, এ কথা জিজ্ঞাসা করতেই সুপার মার্কেটের এক কর্মীর সঙ্গে উত্তপ্ত বচসা জুড়ে দেন ওই চিকিৎসক। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে অভিযুক্ত ওই চিকিৎসককে মাস্ক না পরেই একটি সুপার মার্কেটের ভেতরে দেখা গিয়েছে। এমনকি, মাস্ক না পরার পক্ষে তাঁকে আজব যুক্তি দিয়ে সওয়াল করতেও দেখা গেছে। 


জানা গেছে, ওই চিকিৎসকের নাম বি শ্রীনিবাস কাক্কিলায়া। তিনি মাস্ক পরতে অস্বীকার পর ঘটনার সূত্রপাত হয়। ভিডিওতে দেখা গিয়েছে, সুপার মার্কেটের বিলিং কাউন্টারে তিনি তর্ক জুড়েছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, মাস্ক পরার কোনও প্রয়োজন নেই। 
সুপার মার্কেটের কর্মী তাঁকে বারংবার মাস্ক পরার আর্জি জানান। কিন্তু ওই চিকিৎসক মাস্ক পরতে অস্বীকার করেন। বরং তিনি বলেন, সরকার বোকার মতো নিয়ম চালু করেছে। একজন চিকিৎসক হয়ে এ ধরনের বেপরোয়া মনোভাব কেন তিনি দেখালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।  বিভিন্ন রাজ্য সরকারই প্রকাশ্য স্থানে প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রয়োজনীয় এই নিয়ম চিকিৎসক হয়েও পালন করতে অস্বীকার করেন কাক্কিলায়া। 
এই ঘটনায় চিকিৎসক কাক্কিলায়ার বিরুদ্ধে অতিমারী আইনের ধারায় পূর্ব (কাদরি) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা এই চিকিৎসকের কড়া সমালোচনা করে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে আর্জি জানান। নেটিজেনদের বক্তব্য়, ওই চিকিৎসক অন্যদের জীবন বিপন্ন করে তুলেছেন। এজন্য তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। 
এক ট্যুইটার ইউজার লিখেছেন, ওহো, তিনি একজন এমবিবিএস ডাক্তার, ক্লিনিকও আছে। তাঁর কাছে যে রোগীরা যান, তাঁদের জন্য সত্যিই আমি উদ্বিগ্ন। 

বহু রাজ্যেই প্রকাশ্য স্থানে মাস্ক না পরলে মোটা অঙ্কের জরিমানা ধার্য করেছে। কর্তৃপক্ষ এই নির্দেশ কঠোরভাবে পালনও করছে। করোনার দাপটে যখন ত্রাহি ত্রাহি রব উঠেছে, তখন মাস্ক না পরলে ৫০০ থেকে ২০০০ টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানেই ধার্য হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget