এক্সপ্লোর

সিয়াচেন হিমবাহ ভারতীয়দের জন্য খুলে দেওয়ার কথা ভাবছে সেনা

সিয়াচেন বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র, প্রচণ্ড শীত উপেক্ষা করে হাজার হাজার ভারতীয় সেনা সারা বছর ধরে এটি পাহারা দেন।

নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এবার সিয়াচেন হিমবাহ সাধারণ ভারতীয় পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ভাবছে সেনা। বরিষ্ঠ সেনা অফিসারদের এক বৈঠকে সেনা প্রধান বিপিন রাওয়াত এ কথা জানিয়েছেন। সেনা প্রধান বলেছেন, ভারতীয় সেনা কোন পরিস্থিতিতে, কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দিনরাত কাজ করে চলেছে, তা জানার কৌতূহল রয়েছে মানুষের। সেনার প্রশিক্ষণ কেন্দ্র ও বিভিন্ন প্রতিষ্ঠান এখন ঘুরে দেখতে পারেন তাঁরা। এবার সিয়াচেন সহ সমুদ্রপৃষ্ঠ থেকে বহু উঁচুতে থাকা কয়েকটি ছাউনি পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে। এর ফলে দেশে সংহতি বাড়বে। ৩৭০ ধারা সংশোধনের পর লাদাখের অন্তর্গত সিয়াচেন হিমবাহ এখন কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ। তবে ঠিক কীভাবে সিয়াচেন যাওয়ার অনুমতিপত্র মিলবে ও সিয়াচেনের কোন কোন জায়গায় পর্যটকদের যেতে দেওয়া হবে সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সিয়াচেন বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র, প্রচণ্ড শীত উপেক্ষা করে হাজার হাজার ভারতীয় সেনা সারা বছর ধরে এটি পাহারা দেন। এখানে আচমকা নেমে আসা তুষার ধস শত্রুপক্ষের বুলেটের থেকেও বেশি বিপজ্জনক। সেনা জানিয়েছে, লাদাখ ও আশপাশের এলাকায় ঘুরতে আসা ভারতীয়রা টাইগার হিলের মত কার্গিল সংঘর্ষের সময় বিখ্যাত হয়ে ওঠা এলাকাগুলি ঘুরে দেখার অনুমতি চান। তাই তাঁদের জন্য নিয়মকানুন শিথিল করার কথা ভাবা হচ্ছে। এ নিয়ে পাকিস্তান কোনও আপত্তি করতে পারে কিনা জানতে চাওয়া হলে সেনা জানিয়েছে, গোটা সিয়াচেনই ভারতের, সুতরাং এ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা ভারতীয় প্রশাসন নেবে। ২০০৭ থেকে সিয়াচেন বেস ক্যাম্প থেকে সিয়াচেন হিমবাহের উঁচু উঁচু এলাকাগুলিতে ট্রেক করার জন্য সাধারণ মানুষকে অনুমতি দিয়েছে প্রশাসন। বেস ক্যাম্প থেকে হিমবাহ ১১,০০০ ফুট ওপরে, আর অন্যান্য উচ্চতর এলাকা ২১,০০০ ফুটেরও বেশি উঁচু।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget