এক্সপ্লোর

৩৭০ অনুচ্ছেদ রদ: একগুচ্ছ পিটিশনের পাল্টা হলফনামা দিতে কেন্দ্রকে ৪ সপ্তাহ সময় সুপ্রিম কোর্টের, শুনানি শুরু ১৪ নভেম্বর

৩৭০ অনুচ্ছেদ রদের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে আর কোনও পিটিশন পেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে সর্বোচ্চ আদালত।

নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পদক্ষেপ চ্যালেঞ্জ করে পেশ হওয়া একগুচ্ছ পিটিশনের শুনানির সূচনার জন্য মঙ্গলবার আগামী ১৪ নভেম্বর দিনটি স্থির করল সুপ্রিম কোর্ট। জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া পিটিশনগুলির পাল্টা হলফনামা পেশ করতে কেন্দ্র ও জম্মু ও কাশ্মীর প্রশাসনকে অনুমতি দিয়েছে ৫ বিচারপতির সংবিধান বেঞ্চ। সু্প্রিম কোর্টের ওই বেঞ্চের মাথায় রয়েছেন বিচারপতি এন ভি রামান্না। মোদি সরকারের পদক্ষেপের বৈধতা খতিয়ে দেখার আবেদন জানানো পিটিশনাররা বলেছিলেন, পাল্টা হলফনামা জমা দিতে কেন্দ্র, জম্মু ও কাশ্মীর প্রশাসনকে যেন দু সপ্তাহের বেশি সময় দেওয়া না হয়। যদিও এই আর্জিতে সায় দেয়নি শীর্ষ আদালত। কেন্দ্র ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে চার সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা জমা দিতে বলেছে বেঞ্চ। আরও বলেছে, এই পাল্টা হলফনামার জবাব দিতে পিটিশনাররা এক সপ্তাহ সময় পাবেন। পাশাপাশি ৩৭০ অনুচ্ছেদ রদের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে আর কোনও পিটিশন পেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে সর্বোচ্চ আদালত। বিচারপতি রামান্নার বেঞ্চ বলেছে, কেন্দ্র ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে পাল্টা হলফনামা পেশের সুযোগ দিতে হবে, নইলে আমরা বিষয়টির বিচার করতে পারব না। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি এস কে কাউল, বিচারপতি আর সুভাষ রেড্ডি, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্যকান্ত।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget