এক্সপ্লোর

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: আসন কমলেও সরকার গঠনের পথে বিজেপি-শিবসেনা জোট

২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫। বিজেপি-শিবসেনা জোট জয়ী হল ১৫৯টি আসনে।

মুম্বই: মহারাষ্ট্রে ফের সরকার গড়তে চলেছে বিজেপি-শিবসেনা জোট। কিন্তু, লোকসভা ভোটে যে রাজ্যের ৪৮টি আসনের ৪১টি আসনেই বিজেপি-শিবসেনা জোট জয়ী হয়েছিল, সেই মহারাষ্ট্রেই ধাক্কা খেল তারা। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫। বিজেপি-শিবসেনা জোট জয়ী হল ১৫৯টি আসনে। কংগ্রেস ও এনসিপি-র জোটের দখলে গেল ১০০টি বিধানসভা কেন্দ্র। অন্যান্যের ঝুলিতে গেছে ২৯টি আসন। ২০১৪-র মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পৃথ্বীরাজ চহ্বনের সরকারের পতন ঘটে। দেবেন্দ্র ফড়ণবীসের নেতৃত্বে মসনদে বসে বিজেপি-শিবসেনা জোট। ২০১৪-তে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বিজেপি ১২২ ও শিবসেনা ৬৩ অর্থাৎ মোট ১৮৫টি আসনে জয়ী হয়। কিন্তু, পাঁচ বছরের মাথায় তাদের আসন সংখ্যা কমে হল ১৫৯। উল্টোদিকে ২০১৪-তে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৪২ ও এনসিপি ৪১টি বিধানসভা আসনে জয়ী হয়। দুই দল মিলিয়ে মোট ৮৩টি আসন দখল করে। এবার তাদের আসন সংখ্যা বেড়ে হল ১০০। ২০১৪ সালের বিধানসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপি একা পেয়েছিল ১২২টি আসন। এবার কমে হল ১০২। উল্টোদিকে পাঁচ বছর আগে শিবসেনা পেয়েছিল ৬৩টি আসন। এবার কমে হল ৫৭। ২০১৪-র বিধানসভা নির্বাচনে কংগ্রেস মহারাষ্ট্রে পেয়েছিল ৪২টি আসন। এবার তাদের আসন বেড়ে হল ৪৭। পাঁচ বছর আগে এনসিপির আসন সংখ্যা ছিল ৪১। এবার তাদের আসন একধাক্কায় বেড়ে হল ৫৩। মহারাষ্ট্রে ফের ক্ষমতায় বসতে চললেও, বিজেপির ফল আশানুরপ না হওয়ায়, মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তাদের ওপর চাপ তৈরি করতে শুরু করে দিয়েছে শরিক শিবসেনা। আসন সংখ্যা কমলেও বিজেপির দাবি, তাদের স্ট্রাইক রেট গতবারের চেয়েও ভাল। উল্টোদিকে সিংহাসনে বসতে না পারলেও, বিজেপিকে ধাক্কা দিতে পেরে, জনতাকে ধন্যবাদ জানিয়েছে এনসিপি। দুই রাজ্যে কংগ্রেসকে যখন অনেকেই হিসাবেওও আনছিল না, তখন এই চমকপ্রদ ফলে, উজ্জীবিত গ্র্যান্ড ওল্ড পার্টি। মহারাষ্ট্রে বিজেপির শক্তি কমার ফলে, আগামী দিনে শরিক শিবসেনার সঙ্গে তাদের সম্পর্ক কোনদিকে গড়ায়, তার উত্তর আগামী দিনেই মিলবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget