এক্সপ্লোর

নয়া সন্ত্রাসবাদ দমন আইনে সন্ত্রাসবাদী ব্যক্তি ঘোষণা করা হল আজহার, হাফিজ, দাউদকে

১৯৬৭-র বেআইনি কার্যকলাপ রোধ সংশোধনী (ইউএপিএ)বিলে সংশোধনের উদ্দেশ্য ছিল কোনও ব্যক্তিকে সন্ত্রাসবাদী ঘোষণা করা। লোকসভার পর গত ২ আগস্ট সেটি রাজ্যসভায়ও পাশ হয়ে আইনে পরিণত হয়।

নয়াদিল্লি: নয়া সন্ত্রাসবাদ বিরোধী আইনে সন্ত্রাসবাদী ব্যক্তি ঘোষিত হল জয়েশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা মাসুদ আজহার ও লস্কর-ই-তৈবা স্থপতি হাফিজ মহম্মদ সঈদ। সংসদে ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ রোধ আইনে গুরুত্বপূর্ণ সংশোধনী গৃহীত হওয়ার মাসখানেক বাদে এই বড় মাপের সিদ্ধান্ত নেওয়া হল। পুলওয়ামা সন্ত্রাসের মস্তিষ্ক জয়েশ প্রধান, ২০০৮ এর মুম্বই জঙ্গি হামলার মাথা হাফিজের পাশাপাশি তার সংগঠনের আরেক শীর্ষ নেতা জাকিউর রহমান লকভি, ১৯৯৩ এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণের অন্যতম প্রধান চক্রী দাউজ ইব্রাহিমকেও সন্ত্রাসবাদী তকমা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সঈদের লস্কর বাহিনীর ১০ জন ২০০৮ এর ২৬ নভেম্বর মুম্বই মহানগরীতে নির্বিচারে হামলা চালায়, মহানগরীর বুকে চারদিন ধরে গোলাগুলি চালায়, বিস্ফোরণ ঘটায়। ৯ হামলাকারী সহ ১৭৪ জন নিহত হয়, ৩০০-র বেশি জখম হয়। ভারত ইতিমধ্যে সঈদের লস্কর, নাম বদলে জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রিটেন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নও একই পদক্ষেপ করেছে। দাউদ বহু বছর ধরে পাকিস্তানের বাসিন্দা। ১৯৯৩ এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণে ৩০০-র বেশি লোক নিহত হয়। আহত হয় ৩০০-র বেশি। ২০১০ থেকে সে বিশ্বের দশ মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীর তালিকায় সে আছে। তাকে ‘বিশ্ব সন্ত্রাসবাদী’ও ঘোষণা করা হয়েছে। গত জুলাইয়ে সংসদে কেন্দ্রীয় সরকার যে বিল পাশ করিয়ে নতুন আইন কার্যকর করেছে, তাতে খাতায় কলমে কোনও জঙ্গি সংগঠনের সদস্য না হলেও সন্ত্রাসবাদী যোগ আছে সন্দেহ হলেই যে কোনও লোককে সন্ত্রাসবাদী ব্যক্তি বলে ঘোষণা করা যাবে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনআইএ) রাজ্য পুলিশের সম্মতি ছাড়াই সন্ত্রাস মামলার তদন্তের সঙ্গে জড়িত সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে নতুন আইনে। আগের আইনে সন্ত্রাস ছড়ানোর দায়ে কেবলমাত্র সংগঠনকেই জঙ্গি বলা যেত, ব্যক্তিদের নয়। সংশোধিত আইনে কেন্দ্র, রাজ্যগুলিকে ব্যক্তিকেও সন্ত্রাসবাদী ঘোষণা করে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। ১৯৬৭-র বেআইনি কার্যকলাপ রোধ সংশোধনী (ইউএপিএ)বিলে সংশোধনের উদ্দেশ্য ছিল কোনও ব্যক্তিকে সন্ত্রাসবাদী ঘোষণা করা। লোকসভার পর গত ২ আগস্ট সেটি রাজ্যসভায়ও পাশ হয়ে আইনে পরিণত হয়। লোকসভায় বিলের ওপর বিতর্কে যোগদান করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের মূলোচ্ছেদ করতে ব্যক্তিকেও জঙ্গি ঘোষণার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ইউএপিএ বিলে সন্ত্রাসবাদী কাজে সামিল হতে, তাতে সামিল হওয়ার প্রস্তুতি নিতে বা সাহায্য করতে দেখা গেলে কোনও লোককে সন্ত্রাসবাদী ঘোষণার ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল। সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করা যাবে এমন সংস্থাগুলির জন্য একই ব্যবস্থা রয়েছে ওই আইনের ৪ ও ৬ নম্বর ভাগে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের বিশ্বাস, মৌলানা মাসুদ আজহার সন্ত্রাসবাদে যুক্ত, তাকে উল্লিখিত আইনে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, অন্যদিকে এও হাফিজ মহম্মদ সঈদও সন্ত্রাসবাদে জড়িত, তাকেও ওই আইনে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ কোনও ব্যক্তিকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করলে তার আসা যাওয়ায় নিষেধাজ্ঞা, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, অস্ত্রশস্ত্র সংগ্রহে নিষেধ সহ নানা বিধিনিষেধ চাপানো হয়। ইউএপিএ বিলে অবশ্য এব্যাপারে কোনও উল্লেখ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget