এক্সপ্লোর

ইউপিএসসি-তে প্রথম আইআইটি বম্বের কনিষ্ক কাটারিয়া, কেরলের প্রথম আদিবাসী মহিলা হিসেবে সফল শ্রীধন্যা সুরেশ, অভিনন্দন রাহুলের

তফশিলি জাতির কনিষ্কর বাবা আইএএস অফিসার। এই প্রথম ইউপিএসসি-তে বসেন কনিষ্ক। প্রথমবারেই চূড়ান্ত সাফল্য পেলেন তিনি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর নির্বাচনী কেন্দ্র ওয়েইনাড়ের তরুণী শ্রীধন্যা ৪১০ র‌্যাঙ্ক করেছেন। ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাহুল।

নয়াদিল্লি: প্রকাশিত হল ২০১৮ সালের ইউপিএসসি-র চূড়ান্ত ফল। সফল হয়েছেন মোট ৭৫৯ জন। তাঁদের মধ্যে ৫৭৭ জন পুরুষ এবং ১৮২ জন মহিলা। প্রথম আইআইটি বম্বের বি টেক কনিষ্ক কাটারিয়া। মহিলাদের মধ্যে প্রথম শ্রুষ্টি জয়ন্ত দেশমুখ। কেরলের প্রথম আদিবাসী মহিলা হিসেবে সাফল্য পেয়েছেন শ্রীধন্যা সুরেশ। ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ২০১৮ সালের ৩ জুন ইউপিএসসি (প্রিলিমিনারি) হয়। প্রাথমিকভাবে আবেদন জানিয়েছিলেন ১০,৬৫,৫৫২ জন। তবে পরীক্ষায় বসেন ৪,৯৩,৯৭২ জন। ইউপিএসসি (মেইন)-এর যোগ্যতা অর্জন করেন ১০,৪৬৮ জন। ২০১৮ সালের সেপ্টেম্বর-অক্টোবরে এই পরীক্ষা হয়। পার্সোনালিটি টেস্টের যোগ্যতা অর্জন করেন ১,৯৯৪ জন। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে পার্সোনালিটি টেস্ট হয়। চূড়ান্ত ফল প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে, প্রথম ২৫ জন সফল প্রার্থীর মধ্যে ১৫ জন পুরুষ এবং ১০ জন মহিলা। তফশিলি জাতির কনিষ্কর বাবা আইএএস অফিসার। এই প্রথম ইউপিএসসি-তে বসেন কনিষ্ক। প্রথমবারেই চূড়ান্ত সাফল্য পেলেন তিনি। ভোপালের বাসিন্দা শ্রুষ্টির বাবা ইঞ্জিনিয়ার এবং মা শিক্ষিকা। তিনি জানিয়েছেন, ‘নিজের উপর বিশ্বাস থাকলে সব লক্ষ্য পূরণ করা সম্ভব।’ রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়েইনাড়ের তরুণী শ্রীধন্যা ৪১০ র‌্যাঙ্ক করেছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। ফেসবুক পোস্টেও শ্রীধন্যাকে অভিনন্দন জানিয়েছেন বিজয়ন।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget