এক্সপ্লোর

বাবরি-রায়: 'সংঘ পরিবারের সদস্যরা সেদিন বাঁচাতে গিয়েছিলেন, ধ্বংসের ছবি বিকৃত', আদালতের সম্পূর্ণ রায় জেনে নিন...

এই রায়ের পরই, কোর্ট জুড়ে শুরু হয় জয় শ্রীরাম ধ্বনি...

লখনউ: বাবরি-ধ্বংস মামলায় বেকসুর খালাস লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, উমা ভারতী সহ সকল অভিযুক্ত। আজ বিশেষ সিবিআই আদালতের বিচারক রায় ঘোষণা করতে গিয়ে জানান, ঘটনা পূর্ব-পরিকল্পিত ছিল না। এদিনের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়া হবে বলে জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড।

এদিন রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বলেন, ঘটনা পূর্ব-পরিকল্পিত ছিল না। আদালতের মতে, আচমকা ঘটেছে এই ঘটনা, ভিড়ের ফলে ঘটেছে এই ঘটনা।

বিচারক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে জোরাল সাক্ষ্য বলে কিছু নেই। বাবরি ধ্বংসের ভিডিও ছবি বিকৃত করা হয়েছে বলও জানিয়ে দেন বিচারক। তিনি বলেন, ‘যে ছবি তোলা হয়েছে, তার নেগেটিভ নেই সিবিআই-এর কাছে।’

বিচারক জানান, অশোক সিঙ্ঘল সহ অন্যান্য সংঘ পরিবারের সদস্যরা সেদিন বাঁচাতে গিয়েছিলেন। মসজিদের ভিতর রামলালার মূর্তি ছিল। তাই তাঁরা মসজিদ বাঁচাতে চাইছিলেন।

আদালত আরও জানিয়েছে, স্থানীয় গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে, ৬ ডিসেম্বর যে কোনও ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। কিন্তু, সেই আশঙ্কাকে কেউ গুরুত্ব দেয়নি।

এই রায়ের পরই, কোর্ট জুড়ে শুরু হয় জয় শ্রীরাম ধ্বনি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুরলী মনোহর জোশী জানান, ন্যায় মিলল। তিনি বলেন, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এই রায় প্রমাণ করল যে ৬ ডিসেম্বর কোনও ষড়যন্ত্র হয়নি। আমাদের অভিযান কোনও ষড়যন্ত্র ছিল না। আমরা খুশি, রামমন্দির নির্মাণ নিয়ে সকলের খুশি হওয়া উচিত।

এদিকে, রায় ঘোষণার পর আডবাণীকে শুভেচ্ছা জানান অমিত শাহ। আডবাণীকে ফোন করে শুভেচ্ছা জানান জে পি নাড্ডা। আডবাণীর বাড়ি পৌঁছন রবিশঙ্কর প্রসাদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget